1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেহেরপুরের বাড়ি ব্যাকা বুড়িপোতা সীমান্তে ৪ টি স্বর্ণের বার সহ আটক ২

এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি :
  • Update Time : বুধবার, মে ১৪, ২০২৫,
  • 150 Time View
125

এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে দুই পাচারকারীকে আটকসহ ৭০৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।

বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে বুড়িপোতা বিওপির (বর্ডার আউট পোস্ট) বিশেষ আভিযানিক একটি দল শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে অ্যাম্বুশ করে এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের নেতৃত্ব দেন নায়েক মো. মাসুদ হাওলাদার।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১১৭ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন দুই ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল। বিজিবির টহলদল তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আবুল কালাম (৪৪) ও মৃত জহুর মণ্ডলের ছেলে মো. আরজ আলী (৭১)।

বিজিবি জানায়, অভিযানের ঘটনায় বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026