1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে যুবকের মৃত্যু নড়িয়ায় দাফন সম্পন্ন, শোকে মুহ্যমান পরিবার

এম এ রাজ্জাক (সুমন)
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 125 Time View
201

এম এ রাজ্জাক (সুমন)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বেয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে গত রবিবার (২৬ অক্টোবর) নি-হ+ত পথচারী আবুল কালামের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে ম-রা-দেহ নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রোববার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

এদিকে, তরুণ স্বামী কালামকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তার স্ত্রী। তিনি কাঁদতে কাঁদতে বারবার একই প্রশ্ন করছেন, “এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি এখন কী করব? আমাদের ফ্যামিলিকে কে দেখবে?” তার এই আকস্মিক বিয়োগে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই ম-র্মা-ন্তিক দু-র্ঘ-টনা ঘটে। এ ধরনের ঘটনা একই স্থানে এর আগেও ঘটায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।

নি-হ-ত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল জলিল চোকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে থাকতেন এবং ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও কর্মক্ষম কোনো সদস্যকে চাকরির আশ্বাস দিয়েছে। তবে বারবার একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি দেশের মেগা প্রকল্পের নিরাপত্তা মান নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026