
আমজাদ হোসেন মিঠু মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সমর্থনে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার, ১১ ডিসেম্বর বিকাল ৪ টায় শ্রীনগরের হাসাড়া ইউনিয়নের বাজার মাঠে হাসাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় দলমত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।প্রধান অতিথির বক্তব্য মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি বলেন, “দল-মত নির্বিশেষে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা কামনা করি। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আমাদের সাথে নির্বাচনে অংশ নিবেন।তিনি মুন্সীগঞ্জ-০১ আসনের জনগণকে আশ্বস্ত করে বলেন,দল আমাকে ধানের শীষে মনোনীত করেছে। ইনশাআল্লাহ, আমি যদি নির্বাচিত হতে পারি, মুন্সীগঞ্জ-০১ এ আর মাদক থাকবে না। মাদকমুক্ত সমাজ গড়বো।” এছাড়াও, তিনি এই অঞ্চলে একটি হসপিটাল ও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।অন্যান্যদের উপস্থিতি হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমুন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই জনসভা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:* শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা* মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম* শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান* সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এছাড়াও, শ্রীনগর উপজেলা এবং হাসাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন। জনসভায় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে নিজেদের ঐক্যবদ্ধ সমর্থন ব্যক্ত করেন।