1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

আশিকুর রহমান :
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 159 Time View
134

আশিকুর রহমান :

 মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদের মতে, এটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে তাঁর ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মরদেহ শনাক্ত করেন। এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে আর যোগাযোগ পাওয়া যাচ্ছিল না। রাতেই তাঁর ছেলে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কলাগাছিয়া নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ৯৯৯–এ খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো ছবির সঙ্গে পরিবার সরবরাহ করা বিভুরঞ্জন সরকারের ছবির মিল পাওয়া গেলে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে ঋত সরকার ও চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জে গিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ শনাক্ত করেন।

গতকাল রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমে বিভুরঞ্জন সরকারের লেখা একটি “খোলা চিঠি” প্রকাশিত হয়। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের নানা হতাশা, পারিবারিক অসুবিধা ও বর্তমান রাজনৈতিক–গণমাধ্যম পরিস্থিতি নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026