1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা

আমজাদ হোসেন মিঠুজেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 124 Time View
274

আমজাদ হোসেন মিঠুজেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শীতের আগমনী বার্তা সাথে নিয়ে মুন্সিগঞ্জের বিস্তীর্ণ চর-ফসলি মাঠ জুড়ে চলছে আলুর বীজ বপনের মহাযজ্ঞ। চারদিকে কর্মচাঞ্চল্য নারী-পুরুষ নির্বিশেষে হাসিমুখে দলবেঁধে মাটি খুঁড়ে আলুর বীজ (কন্দ) রোপণ করছেন তারা।পুরো পরিবেশ দেখে মনে হয়, এটি যেন কেবল কৃষিকাজ নয়; বরং লোকায়ত বাংলার এক আনন্দঘন উৎসব।মুন্সিগঞ্জ আলু উৎপাদনের জন্য দেশজুড়ে সুপরিচিত অঞ্চল।এখানকার উৎপাদিত আলু স্বাদে ও গুণে চাহিদাসম্পন্ন হওয়ায় দেশের নানা প্রান্তে এর মূল্য ব্যাপক। ফলে, প্রতিবছর আলুর মৌসুম এলেই কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়।মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই-তিন বছরের লোকসানের ক্ষত ভুলে এবারের বপন মৌসুমে নতুন প্রত্যয় নিয়ে নেমেছেন তারা।ন্যায্য দাম না পাওয়া, খরা-বৃষ্টি এসব প্রতিকূলতার মধ্যে অনেকেই ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন উত্তরগাঁও গ্রামের প্রবীণ কৃষক আনোয়ার হোসেন (ছদ্মনাম) বলেন,গত বছর আলুতে অনেক লস খাইছি। ধারদেনা করে এবার আবার চাষ করছি। আল্লাহ ভরসা করে বীজ লাগাইতেছি লোকসানটা যদি কিছুটা পুষিয়ে নিতে পারি।একই গ্রামের কৃষাণি ফাতেমা বেগম বলেন,আলুই আমাদের প্রধান ভরসা। সারাদিনের পরিশ্রমের মাঝেও যখন দেখি চারা বের হয়, তখন সব কষ্ট ভুলে যাই। আলুর ভালো ফলন হইলে আমাদের মুখেও আবার হাসি ফুটবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়,এ বছর মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।এ লক্ষ্যে উন্নত জাতের রোগমুক্ত বীজ,সঠিক দূরত্বে বপন,সুষম সার প্রয়োগ ও পরিমিত সেচ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা।তারা জানান,আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ও বাজার দুই ক্ষেত্রে কৃষকরা স্বস্তি ফিরে পাবেন।কৃষকের ঘাম, শ্রম ও স্বপ্নে মুন্সিগঞ্জের মাটি আজ নতুন আশা বুনছে।কিছুদিনের মধ্যেই এই মাঠগুলো সোনালি আলুর সমারোহে ভরে উঠবে বলে প্রত্যাশা স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের।এই ফসল ঘরে তুলতে পারলে শুধু কৃষকদের ঘরেই আনন্দের আলো ছড়াবে না জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে মুন্সিগঞ্জের এই সোনালি ফসল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026