1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন

ইমরান মাতুব্বরঃ
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪,
  • 225 Time View
118

ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

 

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মুকসুদপুরের কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে দাড়িয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচী পালন করে মুকসুদপুর এলাকার মানুষ।

 

গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি মোঃ সুলাইমান সিদ্দীক বাদলের উদ্যোগে মানববন্ধনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ ইসলামিক দল গুলোর নেতা-কর্মিরা অংশ নেন।

 

মুকসুদপুর উপজেলা  বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি মোঃ সুলাইমান সিদ্দীক বাদল, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আলী আকবর, পৌর জামায়াতের সাধারন সম্পাদক আবু তালেব, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ফরহাদ, পশারগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জামায়াত নেতা হাফেজ শিহাব উদ্দিনসহ প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ।

 

মানববন্ধনের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বক্তব্যে বলেন, সারা দেশে রেলের ষ্টপেজে রেল থামলেও মুকসুদপুরে থামেনা। আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি। আগমাী ২৪ ঘন্টার মধ্যে যদি মুকসুদপুরের ষ্টেশনে ট্রেন না থামে তাহলে মুকসুদপুরবাসীকে নিয়ে এর থেকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

 

উল্লেখ্য, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃনগর রেল মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে।এতে শুধু গোপালগঞ্জের মুকসুদপুরের যাত্রী সাধারনই নয় পার্শ্ববতী ফরিদপুরের সালতা, নগরকান্দা উপজেলার যাত্রী সাধারন রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026