1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুকসুদপুরে টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 112 Time View
203

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর)সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মোহাম্মদ গোলাম মোস্তফা।সভা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার মনোষ ভট্টাচার্য।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন মোল্লা, এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির।সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমোদ মোল্লা এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় ডা. রায়হান ইসলাম শোভন বলেন,টাইফয়েড টিকা ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।৯ নভেম্বর পর্যন্ত ৬৭ হাজার ৮৩৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।তবে এখনও অনেক শিশু টিকা পায়নি।অনেক অভিভাবক গুজবে বিশ্বাস করে টিকা দিতে অনিচ্ছুক, আবার কেউ কেউ শিশুর অসুস্থতার কারণে টিকা নিতে পারেনি।তিনি আরও বলেন,ক্যাম্পেইন শেষে দুই দিন পর্যন্ত হাসপাতালে গিয়ে শিশুরা টিকা নিতে পারবে।এছাড়া আগামী এক সপ্তাহ ধরে ইপিআই টিকা কেন্দ্রে নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে।যারা আগে রেজিস্ট্রেশন করেনি,মাঠকর্মীরা তাদের রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করবে।উল্লেখ্য, সারাদেশে চলমান জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের অংশ হিসেবে মুকসুদপুর উপজেলাতেও ব্যাপক প্রস্তুতি ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে,যাতে উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026