1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মুকসুদপুরে ছাত্রদল নেতার বি*রুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভি*যোগ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 2:59 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মুকসুদপুরে ছাত্রদল নেতার বি*রুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভি*যোগ

Reporter Name
  • Update Time : Saturday, June 21, 2025,
  • 178 Time View
56

মুকসুদপুরে ছাত্রদল নেতার বি*রুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভি*যোগ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ

 

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে ৯৫ নং মহারাজপুর মৌজার, ৯৬ নং ছোট বনগ্রামের এস এ -০২ খতিয়ানের ১৪৩৩, ১৫২ নং দাগের ২৫২ বর্গফুট জমি বানিজ্যিক ভাবে ইজারা নিয়ে, ছোট বনগ্রামের ফারুক মোল্লার ছেলে এস এম নাসির মাহমুদ টিনের ঘর তুলে ব্যবসা করে আসছেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের পিতা, একই গ্রামের মোতালেব সরদার নাসিরের ঘর ভেঙে দিয়ে, সরকারি জায়গা দখল করে ঘর তুলেছেন। সেই সাথে সরকারি জায়গার অনেক বছরের পুরনো লক্ষাধিক টাকা মূল্যের দুটি গাছ কেটে ফেলেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে মোতালেব সরদার জানান, আমার ছেলে ছাত্রদল নেতা, আমার গাছ আমি কেটেছি। গাছ কাটার সময় আমার ছেলে ছিল।

এবিষয়ে ছাত্রদল নেতা জাহিদুল সরদারের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে চাননি বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন জানান, কারো ব্যক্তিগত দায় দল নিবেনা। ঘটনার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি সত্য হলে তদতন্ত পূর্বক দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি জানার পর ঘটনাস্থলে সার্ভেয়ার নিয়ে মাপ দিয়েছি, এতে ঘর এবং গাছ দুটি সরকারি জায়গার মধ্যেই আছে। গাছ জব্দ করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার জানান, বিষয়টি আমি জেনেছি, সার্ভেয়ার প্রতিবেদন দিলে ব্যাবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট