1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মায়ানমারে সার পাচার ১০ পাচারকারী আটক, ৬০০ সার ও ১টা বোট জব্দ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 9:10 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মায়ানমারে সার পাচার ১০ পাচারকারী আটক, ৬০০ সার ও ১টা বোট জব্দ

বিশেষ প্রতিবেদক,কক্সবাজার:
  • Update Time : Friday, May 2, 2025,
  • 120 Time View
54

বিশেষ প্রতিবেদক,কক্সবাজার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট দিয়ে চোরাই পথে মায়ানমারে সার পাচার কালে টেকনাফের কোস্ট গার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৬শ বস্তা ইউরিয়া সার বোঝাই কাঠের বোট নিয়ে রোহিঙ্গা সহ বিভিন্ন এলাকার ১০জন পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,গত ১লা মে রাতের প্রথম প্রহরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ এর টহল জাহাজ বিসিজিএস তাজউদ্দিন সাগরে টহল দেওয়ার সময় শীল খালি উপকুল হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিম হতে ধাওয়া করে চট্টগ্রামের কর্ণফুলি থানার মাষ্টার হাটের দ্বীপ কালারুন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র জিন্নাত আলী (৩৫) এর মালিকানাধীন এম ভি আরিফুল হাসান নামে একটি কাঠের বোট আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাঁচারকালে ৬শ বস্তা ইউরিয়া সার জব্দ করে।

এরপর বোটে থাকা একই এলাকার বাসিন্দা ও বোটের মাঝি মৃত খলিলুর রহমানের পুত্র আব্দুল মান্নান (৪০), টেকনাফের হ্নীলা জাদি মোরার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-সি-২৭ এর বাসিন্দা রফিকের পুত্র আব্দুল ওয়াহেদ (২৩), চট্টগ্রাম মিরসরাইয় গজারিয়া এলাকার নজরুল ইসলামের পুত্র রিয়াদ হোসেন (২৭),একই এলাকার মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ তারেক হোসেন (২৩),কক্সবাজার মহেশখালী মাতার বাড়ীর রমজান আলীর পুত্র আব্দুল কাদের (৪৭), একই এলাকার বানচু মিয়ার পুত্র তৌহিদুল ইসলাম (৩৫), তালেব আলীর পুত্র বাহাদুর (৪৩),

মাতারবাড়ী উত্তর রাজ ঘাটের মৃত আবুল কালামের পুত্র মোঃ নুরবক্স (৫৪) এবং নোয়াখালী চর জব্বার থানার নয়া পাড়া এলাকার মৃত রুস্তুম আমিনের পুত্র মোঃ সরোয়ার উদ্দিন (৫২), চট্টগ্রাম পটিয়া লাখেরা গ্রামের রাজা মিয়া ছেরাং এর পুত্র মোঃ ওসমান (৫৬) কে গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচএমএম হারুন অর রশিদ (লেঃ কমান্ডার বিএন) জানান,আটককৃত ১০জন আসামি এবং জব্দকৃত ৬শ বস্তা ইউরিয়া টেকনাফ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট