1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, জানুয়ারি ৬, ২০২৫,
  • 269 Time View
163

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর মান্দায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত এবং মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজারের খড়পট্টি ও উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মজিবর রহমান (৮৫)। তিনি দেলুয়াবাড়ি বাজারের বাসিন্দা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পালপাড়া এলাকার গৌতম দে’র ছেলে শুভ দে (২৮) ও নজিপুর সদরের নিত্যগোপাল কর্মকারের ছেলে লাল কর্মকার (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য নিহত মজিবর রহমান বেলা ১১টার দিকে নিজ বাসা থেকে একটি মোটরসাইকেলে বাসস্ট্যাণ্ডে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কে ওঠা মাত্রই ফেরিঘাটের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অন্যদিকে একটি মোটরসাইকেলে আহত শুভ দে ও লাল কর্মকার রাজশাহী থেকে নিজ এলাকা নজিপুরে ফিরছিলেন। পথে উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে শুভ দে’র একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মান্দা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026