1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মানবতাবিরোধী অপরাধে দলের বিচারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু

এস এম আলমগীর হোসাইন 
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 115 Time View
216

এস এম আলমগীর হোসাইন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের ভবনে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযোগগুলোর প্রাথমিক মূল্যায়ন শেষে একজন তদন্ত কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট তথ্য, সাক্ষ্য এবং নথিপত্র যাচাই করে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

গত বছর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামের রাজনৈতিক সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, বিভিন্ন সময়ে সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও নাগরিক নিপীড়নের ঘটনায় দলটি পরোক্ষভাবে দায়ী।

চিফ প্রসিকিউটর বলেন, এটি একটি সংবেদনশীল ও জটিল প্রক্রিয়া। অভিযোগের সত্যতা প্রমাণের জন্য যাচাই–বাছাই শেষে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী বলা যায় না।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “যদি এই তদন্তের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়, তবে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় ঘুরিয়ে দেবে। দল হিসেবে অপরাধে জড়িত প্রমাণিত হলে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, কোনো রাজনৈতিক দলকে সরাসরি ‘অপরাধী সংগঠন’ হিসেবে অভিযুক্ত করা সহজ নয়। প্রমাণ ছাড়া এমন অভিযোগ আদালতে টিকবে না। তবে সংগঠিত অপরাধে নির্দেশ, পরিকল্পনা বা সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মিললে দলীয় পর্যায়েও অভিযোগ আনা যেতে পারে।

ট্রাইব্যুনালের সূত্র জানায়, তদন্ত প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে। প্রতিবেদন জমা পড়ার পর ট্রাইব্যুনাল চাইলে প্রাথমিক শুনানি ডেকে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করতে পারে।

এ ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এটি কেবল আইনি নয়, রাজনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026