1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদ্রাসাছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার 
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 179 Time View
300

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে ফয়সাল নামে এক বখাটে যুবককে আটক করেছে ঈদগাহ থানা পুলিশ গ্রেফতারকৃত ফয়সাল জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খামারপাড়া এবদিউল আলমের পুত্র।নাম প্রকাশের অনিচ্ছুক কয়েক জন ছাত্রী যানান সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসা ছুটি শেষে বঙ্কিমবাজার থেকে মিনি টমটমযোগে (পোকখালী) বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে ফয়সাল নামে এক বখাটে ও তার এক সহযোগী যাত্রী সেজে একই গাড়িতে উঠে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করে ছাত্রীরা এতে আপত্তি জানিয়ে টমটমচালককে গাড়ি থামাতে অনুরোধ করেন।কিন্তু ফয়সাল জোরপূর্বক চালককে গাড়ি না থামাতে বাধ্য করে।এক পর্যায়ে ফরাজীপাড়া ব্রিক ফিল্ডের সামনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানি করে।ভুক্তভোগী ছাত্রীরা জানান,ফয়সালের এমন নোংরামির প্রতিবাদে এগিয়ে আসা এক সহপাঠীকেও সে গলা টিপে ধরে ও প্রকাশ্যে চড় মারে।এরপর মানুষ জড়ো হতে থাকলে পালিয়ে যায় ফয়সাল।ঘটনাটি প্রত্যক্ষ করা স্থানীয়দের ফোন থেকে ৯৯৯-এ কল করে আইনি সহায়তা চান ছাত্রীরা। তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশ মাঠে নামে।গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি খামারপাড়া থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকরা বাদী হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন।এ বিষয়ে ঈদগাঁও থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অভিযোগের সত্যতা পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফয়সালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ফয়সালকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026