1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 166 Time View
315

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কৃষিজমি সংরক্ষণ আইন লঙ্ঘন করে শত বছরের পুরোনো ইরি ধানের ব্লকের মাঝখানে অবৈধভাবে পুকুর খননের দায়ে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসন জমির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।জমির লাগাতার ক্ষয় এবং ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে খুশি স্থানীয় কৃষকরা।সোমবার , ( ৮ ডিসেম্বর ) দুপুরে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হন।ডাসার উপজেলার মেলকাই এলাকার ইকবাল হাওলাদার নিজের কৃষিজমি ভেকু দিয়ে কেটে পুকুর তৈরির কাজ শুরু করেন। স্থানীয় কৃষকদের প্রতিবাদের মুখে এবং খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে পৌঁছায়।স্থানীয় কৃষকরা জানান, এই ইরি ব্লকটি শত বছরের পুরোনো। এর মাঝখানে পুকুর খনন করলে বর্ষায় আশপাশের ফসলি জমি ধসে পড়ে স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।ইউএনও সাইফ-উল-আরেফিন জানান, কৃষিজমি সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন হওয়ায় জমির মালিক ইকবাল হাওলাদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে তাকে ভবিষ্যতে ওই জমিতে পুকুর খনন না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।এ সময় আটক ভেকুর চালককে ভবিষ্যতে এমন কাজে যুক্ত না হওয়ার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় অধিবাসীরা ফসলি জমি রক্ষায় প্রশাসনের এমন বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এই পদক্ষেপ কৃষিজমি সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026