1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদারীপুরে তৃতীয় লিঙ্গের শিলাকে কুপিয়ে জখম

বাতেনুজ্জামান জুয়েল,মাদারীপুর
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 166 Time View
264

বাতেনুজ্জামান জুয়েল,মাদারীপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে তৃতীয় লিঙ্গের শিলা নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশির বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিলা আক্তারকে (২৬) ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিলা একই এলাকার বাদশা শেখের মেয়ে।

স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ওই এলাকার বাদশা শেখের প্রতিবন্ধী বড় মেয়ে বিউটি আক্তার বাড়ির উঠানে জামাকাপড় রোদে শুকাতে দেন। এতে আপত্তি জানিয়ে প্রতিবেশি আয়নাল মোল্লার মেয়ে তামান্না আক্তার বাধা দেন। বিষয়টি জানতে গেলে বিউটির ছোটবোন তৃতীয় লিঙ্গের শিলার সঙ্গে তামান্নার বাকবিতণ্ডা হয়। পরে রাত ৮টার দিকে তামান্নার স্বামী ও একই এলাকার মাজেদ খালাসির ছেলে মশিউর খালাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শিলাকে জখম করে বলে অভিযোগ ভুক্তভোগীর।

এ সময় শিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় মশিউর ও তার লোকজন। পরে গুরুতর অবস্থায় শিলাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্বজনরা। এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত মশিউর খালাসী।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আহত শিলাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026