1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদক সুদ এবং প্রত্যারক চক্রের উৎপাতে মান্দা বাসি

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫,
  • 190 Time View
205

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মান্দার সম্প্রতি কিছু ঘটনায় এলাকাবাসীর দাবী নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে নাম জানা দুই জন ব্যাক্তি ১।মোঃ কামাল হোসেন,পিতা মোঃ হেলাল উদ্দিন,সাং বড়পই, মান্দা,নওগাঁ ২। মোঃ আপেল মাহমুদ (বিপ্লব),পিতা মোঃ আবুল কালাম আজাদ, সাং পারইল,মান্দা,নওগাঁ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ভয়াবহ প্রতারণা,মাদক ও নিপীড়নের নির্মম চিত্র তুলে ধরা হয়েছে। মান্দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় থেকে রমরমা সুদের ব্যবসা আর প্রতারণা,মাদক চালিয়ে যাচ্ছে এই সিন্ডিকেট চক্র।

যেখানে স্থানীয় মান্দার কয়েকটি এনজিওর অসাধু কর্মকর্তাদের সঙ্গে মিলে স্থানীয়ভাবে ‘সুদারু’ হিসেবে অভিহিত সহস্রাধিক ফড়িয়া এ সুদ ব্যবসা ও প্রতারণা চালাচ্ছেন। মান্দায় এ চক্রটির প্রতারণার কৌশল খুবই মারাত্মক। সেখানে ক্ষুদ্রঋণ বিতরণকারী বেসরকারি সংস্থার (এনজিও) কাছ থেকে নির্ধারিত সুদে ঋণ নেন দাদন ব্যবসায়ীরা। তারপর সেই ঋণ অতিরিক্ত সুদে সরবরাহ করেন প্রান্তিক কৃষক,সহজ সরল মানুষ ও ব্যবসায়ীদের কাছে। আর এমন ঋণ পেতে হলে আগে প্রত্যেক গ্রহীতাকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্টের বিপরীতে ‘ব্ল্যাংক চেক’ জমা রাখতে হয় সুদ ব্যবসায়ীর কাছে। কেউ ঋণ নিয়ে নির্ধারিত সময়ে ফেরত দিতে না পারলে সেসব চেক বিক্রি করে দেওয়া হয় ক্ষমতাশালী সুদ ব্যবসায়ীদের কাছে। তারা সেই চেকগুলো কিনে জবরদস্তি করে টাকা আদায় করেন। অন্যথায় ‘চেক ডিজঅনার’ করিয়ে আদালতে মামলা করেন। পরবর্তী সময়ে জেল-জরিমানার ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন।

 

এতে ‘সুদারুরা’ কোটিপতি হয়েছেন আর ঋণগ্রহীতার নিঃস্ব হয়েছেন, অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এমন প্রতারণার ঘটনায় ঋণগ্রহীতার ১ লাখ টাকার চেক জালিয়াতি করে ১৩ লাখ টাকা আদায়ের মামলা কিংবা মাত্র ১০ হাজার টাকার চেক জালিয়াতি করে ১০ লাখ টাকা আদায়ের জন্যও মামলা হয়েছে। প্রথমে অন্যায়ভাবে ‘ব্ল্যাংক চেক’ নেওয়া আর পরে সেই চেক জালিয়াতি করে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টে মামলার সংখ্যায় বলে দেয় সেখানকার প্রতারক চক্রের জাল কতদূর বিস্তৃত ও কতটা ব্যাপক। নওগাঁর মান্দায় প্রায় প্রতিদিনই এমন মামলা হচ্ছে।

এ পরিস্থিতিতে ওই এলাকায় সুদ-ব্যবসার নামে এমন প্রতারণার চক্রে যুক্ত সবার বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026