1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাছ ব্যবসায়ীর কন্যা সৃতি রাণী পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত

স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ ইসলাম 
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 232 Time View
144

স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ ইসলাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রাম জেলার ঘোঘাদাহ ইউনিয়নের ছোট্ট বাজারে মাছের আড়তে দিনযাপন করা এক সাধারণ পরিবার। সেই পরিবারের কন্যা সৃতি রাণী এবার বাংলাদেশের পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

জুন ২০২৫-এ মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের পর, লিখিত ও ভাইবা পরীক্ষা সম্পন্ন করে প্রায় ২ হাজার প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ২৯ জন প্রার্থী নির্বাচিত হন। সেই তালিকায় জায়গা করে নেওয়া স্রিতি রাণীর জন্য এটি ছিল এক জীবনের বড় অর্জন।

সৃতি রাণী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমার বাবার স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। আমাদের ছোট্ট ঘরে কখনও পুলিশ হওয়া নিয়ে স্বপ্ন দেখার সাহস পাইনি, কিন্তু আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। পুলিশ হিসেবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারা আমার জীবনের গর্ব।

তার বাবা, একজন সাধারণ মাছ ব্যবসায়ী, কন্যার এই অর্জনে অভিভূত। স্রিতি রাণী তার বাবার স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল পেয়েছেন।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এই নিয়োগ প্রসঙ্গে বলেন, শত ভাগ স্বচ্ছতা ও ন্যায়বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। পর পর তিনটি টিআরসি নিয়োগে সর্বমোট ১১৮ জনের সবাই তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে। তাদের সবার সাথে যদি সময় করে কথা বলতে পারেন, সত্যটা উপলব্ধি করতে পারবেন। এবার প্রথম আমরা লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রেও এই ধারা অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

সৃতি রাণীর এই সফলতা প্রমাণ করে যে, সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতা কখনো প্রার্থীর স্বপ্নকে বাধা দিতে পারে না। ঘোঘাদাহয়ের ছোট্ট মাছের আড়ত থেকে উঠে আসা এই তরুণী কুড়িগ্রামের গর্বের প্রতীক হয়ে উঠেছেন।

সৃতি রাণীর জীবনের গল্প শুধু একটি চাকরির গল্প নয়; এটি অধ্যবসায়, সংকল্প ও স্বপ্নকে বাস্তবে রূপান্তরের একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই কন্যার পদক্ষেপ ভবিষ্যতের প্রজন্মকে দেখিয়ে দিচ্ছে যে, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, এবং কখনো হার মানো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026