1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাছের ঘের দখল ছাড়ছেন না জসীম মাষ্টার

রিপন সরকার বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 134 Time View
154

রিপন সরকার বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামে আওয়ামী লীগ নেতা জসীম মাষ্টার বাহিনীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ও মৎস্যজীবি জাকির হোসেন।বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ ও আহত জাকির হোসেনের পরিবার সুত্রে জানা গেছে, গতকল (২০ অক্টোবর) মঙ্গলবার গভীর রাতে নদীতে মাছ ধরতে গেলে প্রভাবশালী জসীম মাষ্টার ও তার দলীয় কিছু কর্মী জাকির হোসেনকে নির্মমভাবে মারধর করে হাত, পা ও মুখ বেঁধে কালাইনগর কবরস্থানের ভেতরে ফেলে রেখে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন এলাকায় একজন সাধারণ ব্যবসায়ী এবং দরিয়াদৌলত ৯নং ওয়ার্ডের (কালাইনগর) বিএনপির সভাপতি । সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম মাষ্টার এর সাথে নদীতে অবৈধ মাছের ঘেরের দখল দ্বন্দ্ব শুরু হয়।এর জের ধরে মঙ্গলবার রাতে জাকির মাছ ধরতে গেলে জসীমের লোকজন তাকে মারধোর করে হাত পা বেঁধে কালাইনগর কবরস্থানে ফেলে রাখে। পরে গভীর রাতে তার চিৎকার শুনে এলাকাবাসী কবরস্থানের ভেতর থেকে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ১২ টায় ঢাকায় পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে,আজ দুপুরে চিকিৎসাধীন জাকির হোসেনের পুত্রবধূ আরজিনা আক্তার বাদী হয়ে শাহ রাহাত আলী হাইস্কুলের শিক্ষক জসীম মাষ্টারকে প্রধান করে মোট ৭ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ নিয়ে জসীম মাষ্টারের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করার পরও তার সাড়া পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন,ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাকির হোসেনকে অসহায় পেয়ে সক্রিয় আওয়ামী লীগের নেতা জসীম মাষ্টারের বিরুদ্ধে প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানাই।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026