1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাইলস্টোন শিক্ষক কর্তৃক ইসলাম অবমাননার অভিযোগ: অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ ও নিন্দা

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 242 Time View
213

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানী উত্তরার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন  দক্ষিণখান শাখায় বাংলা ভার্সনের অষ্টম শ্রেণির ক্লাসে শিক্ষক অভিজিৎ বিশ্বাসের বিরুদ্ধে মহান আল্লাহ তা’আলা এবং ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। গত দুদিন আগে ৮ম শ্রেণিকক্ষে পড়ানোর সময় তিনি এই আপত্তিকর মন্তব্য করেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় মাইলস্টোনের শিক্ষার্থীবৃন্দ গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্ত শিক্ষক অভিজিৎ বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, অভিযুক্ত শিক্ষক অভিজিৎ বিশ্বাস ক্লাসে নাস্তিকতামূলক ধ্যানধারণা প্রচারের পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন। এই ঘটনা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।

শিক্ষার্থীরা তাদের প্রতিবাদে জোর দিয়ে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞান বিতরণের পবিত্র স্থানে কোনোভাবেই ধর্মীয় বিদ্বেষ বা অবমাননা সহ্য করা হবে না। তারা তাদের দাবির পক্ষে তিনটি মূল বিষয়

১. শিক্ষক অভিজিৎ বিশ্বাসকে তাৎক্ষণিক বরখাস্ত করতে হবে।

২. ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

৩. ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য কলেজ কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা তারা কী পদক্ষেপ নিচ্ছেন, তা এখনও জানা যায়নি। তবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি মেনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে, তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ঘটনাটি স্থানীয় শিক্ষামহল ও অভিভাবকদের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026