
মোঃ শফিকুল ইসলাম উপজেলা প্রতিনিধি
আজ বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ খ্রি., সকালবেলা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বঙ্গেশ্বর গ্রামে ঘটে হৃদয়বিদারক এক ঘটনা। আঃ রাজ্জাক মুন্সির ১৬ মাস বয়সী ছোট ছেলে তাহসিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়।পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বহু প্রচেষ্টা সত্ত্বেও তাকে না পাওয়ায় মাইকিং করে গ্রামের লোকজনকে খোঁজে সহায়তার আহ্বান জানানো হয়। পরে বাড়ির পাশে থাকা একটি পুকুরে তাহসিনের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।ঘटना জানাজানি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা-০২ আসনের এমপি পদপ্রার্থী এম. বি. বাকের শোকসন্তপ্ত বাড়িতে উপস্থিত হয়ে পরিবারকে সান্ত্বনা দেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।তাহসিনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিশুদের প্রতি বাড়তি নজরদারির আহ্বান জানিয়েছেন।