ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা বাজার মুক্ত মঞ্চ পাঠাগার এর শুভ উদ্বোধন
কাজী আব্দুস সোবহান আকন্দ হালুয়াঘাট
Update Time :
সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
133 Time View
ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা বাজার মুক্ত মঞ্চ পাঠাগার এর শুভ উদ্বোধন
কাজী আব্দুস সোবহান আকন্দ হালুয়াঘাট হালুয়াঘাট, ময়মনসিংহ: ০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ধারা বাজারে ধারা বাজার মুক্ত মঞ্চ পাঠাগার" এর শুভ উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাঠাগারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম, হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আলী নূর খান এবং ধারা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব তৌফিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা।ধারা বাজার মুক্ত মঞ্চ পাঠাগার" এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এটি শুধু একটি...
214
কাজী আব্দুস সোবহান আকন্দ হালুয়াঘাট
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
হালুয়াঘাট, ময়মনসিংহ: ০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ধারা বাজারে ধারা বাজার মুক্ত মঞ্চ পাঠাগার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাঠাগারের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম, হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আলী নূর খান এবং ধারা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব তৌফিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা।ধারা বাজার মুক্ত মঞ্চ পাঠাগার” এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এটি শুধু একটি পাঠাগার নয়, এটি হবে স্থানীয় সংস্কৃতি ও জ্ঞান বিনিময়ের একটি কেন্দ্র।