1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মতলব উত্তরে হটাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

শহিদুল ইসলাম খোকন :
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 163 Time View
130

শহিদুল ইসলাম খোকন :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হঠাৎ করে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় লক্ষ করা যাচ্ছে। ডায়রিয়া ছাড়াও জ্বর, পেটের পীড়া, সর্দি-কাশি, বুক ও শরীরের ব্যথাসহ নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড়ও লক্ষ করা গেছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে গিয়ে দেখা যায়, উপজেলার লুধুয়া গ্রামের মো. খালিদ সরকার তার ১৩ মাসের বাচ্চা মো. জিবান সরকার ডায়রিয়া আক্রান্ত হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি দেন। ২দিন পর আজ কিছুটা সুস্থের দিকে আছে তার ছেলে জিবান সরকার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র জানায়, গত ১ সপ্তাহে ২৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্তে বৃদ্ধ ও শিশুর সংখ্যা বেশি। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। এছাড়া অনেক রুগি হাসপাতালের বহির বিভাগে চিকিৎসা নিয়েছে।

ঘনিয়ারপাড় গ্রামের আল আমিন মিয়াজি জানান, আমরা মা গতকাল সন্ধায় পেটের সমস্যা নিয়ে হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে ভর্তি দিয়ে দেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন আমার মা অনেকটাই সুস্থ আছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, আবহাওয়া পরিবর্তন, খোলা-বাসি খাবার খাওয়া ও ভাজা-পোড়া খাবার খাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

তিনি আরও জানান, ডায়রিয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। স্যালাইনসহ ওষুধপত্রের সংকট নেই।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026