1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভিক্ষুকের জীবনের শেষ আমানত জমা রাখা “চামারখাই কৃষক সমিতি” আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে

জাহাঙ্গীর আলম,
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 304 Time View
105

জাহাঙ্গীর আলম,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের চামারখাই গ্রামের ভিক্ষুক মৃত আমেলা বেগমের জীবনের শেষ আমানত ৮০০০০/- (আশি হাজার) টাকা তার নাতির নামে রেখেছিলেন চামারখাই কৃষক সমিতির প্রধান মোঃ আনোয়ার হোসোনের কাছে।

সরেজমিন ঘুরে জানা যায় সমিতির প্রধান মোঃ আনোয়ার হোসেন একজন প্রতারক ও অর্থ লোভী। সাটুরিয়া উপজেলার পূর্ব পাড়তিল্লি গ্রামের বিবাদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন। তিনি গ্রামের গরীব ও অসহায় মানুষের সাথে মিশে অর্থ লোভ দেখিয়ে ভুয়া নাম দিয়ে চামারখাই কৃষক সমিতি করে গরীব, অসহায় ও ভিক্ষুকদের অর্থ লোভের ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করে চলছে।

ভুক্তভোগীরা জানান ভিক্ষুক আমেলা বেগম চামারখাই কৃষক সমিতিতে ৮০০০০/- (আশি হাজার) টাকা রাখিয়া মৃত্যু বরন করেন। ভিক্ষুক আমেলা বেগম মৃত্যুর আগে এলাকাবাসীর কাছে বলে গিয়েছিলেন তার মৃত্যুর পরে মোঃ আনোয়ার হোসেন এর নিকট আমার আমানত ৮০০০০/- (আশি হাজার) টাকা রাখা আছে, সেই টাকা নিয়ে আমার নামে মিলাদ মাহফিল পড়িয়ে দিবে।

ভিক্ষুক আমেলা বেগম মারা গেছেন প্রায় তিন বছর। কিন্তু মোঃ আনোয়ার হোসেন আমানতের টাকা ফেরৎ দিতে তালবাহানা করছে। মৃত্যু আমেলা বেগমের নাতি মোঃ হাবিবুর রহমান এর নামে নানির রেখে যাওয়া আমানতের টাকা ফেরৎ চাইতে গেলে চামারখাই কৃষক সমিতি প্রধান প্রতারক আনোয়ার হোসেন দিনের পর দিন টাকা দেয়ার কথা বলে তালবাহানা করে আসছে।

এলাকাবাসীরা সবাই একত্রে চামারখাই কৃষক সমিতির প্রধান আনোয়ার হোসেন এর নিকট টাকা চাইতে গেলে তিনি নানান কারণ দেখিয়ে চলে যেতে বলেন।

স্থানীয়দের কাছ থেকে খুঁজ নিয়ে আইরমারা গ্রামে গেলে কৃষক মোঃ সাহাব আলী বলেন আনোয়ার হোসেন বেশি লাভের লোভ দেখিয়ে তিন লক্ষ টাকা নেয়।

কিছু দিন পর আমার টাকার প্রয়োজন হলে আনোয়ার হোসেন এর নিকট টাকা চাইলে ৫০হাজার টাকা দিয়ে বলেন বাকী টাকা পরে নিতে, আজ পর্যন্ত ২.৫০/- লক্ষ টাকা দেয়নি।

চামারখাই গ্রামের প্রতিবন্ধী আফজাল হোসেন বলেন, চামারখাই কৃষক সমিতির আনোয়ার হোসেন এর নিকট ২,০০০০০/-(দুই লক্ষ) টাকা আমানত রেখে সেই টাকা খুচরা করে ১,৪০০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা উঠিয়েছি এখনো ৬০০০০/-(ষাট হাজার) টাকা পাওয়ানা। চাইতে গেলে হুমকি ধমকি দেন। প্রতিবন্ধী আফজাল হোসেন বলেন আমরা স্বামী স্ত্রী প্রতিবন্ধী, আমাদের সংসার চালানো কষ্ট হচ্ছে। আমার টাকা রাখার প্রমাণ হিসেবে সব কাগজ পত্র আছে।

এলাকাবাসী বিষয়টি বুঝতে পেড়ে উপায়ন্ত না পেয়ে গত ২৭-০৩-২০২৫ তারিখে মানিকগঞ্জ এসপি অফিসে গিয়ে মোঃ আনোয়ার হোসেনের নামে টাকা আদায়ের লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয় চামারখাই কৃষক সমিতির প্রতারক আনোয়ার হোসেন বলে আমার নামে অভিযোগ দিয়েছে আমি কোর্টে গিয়ে বলবো।

সাটুরিয়া থানার এস আই মোঃ সুলতান বলেন এসপি অফিসের অভিযোগের মাধ্যমে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম তাদের সাথে কথা বলেছি এবং তিন মাসের সময় দেওয়া হয়েছিল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা টাকা দিচ্ছে না এবং একটি অভিযোগের মাধ্যমে আমাদের আর কোন কিছু করার থাকে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026