1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভাঙ্গুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভব

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার 
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫,
  • 127 Time View
99

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা

আজ বৃহস্পতিবার ( ২৭ মার্চ) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শরৎনগর বাজার ধান হাটা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ জিয়াকে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দেন ফ্যাসিবাদের দোসর মুক্তিযোদ্ধারা। এরা শহীদ জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। এরা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক মানেন না। এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এদেরকে চিহিৃত করে ফাঁসি দিতে হবে।

তারা বলেন, সারা দেশের মতো ভাঙ্গুড়াতেও ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এরা সবাই পতিত সরকারের দোসর। শিগগিরই এদেরকে চিহিৃত করে বিচার করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আলতাফ হোসেন খান ,আবু হেনা মোস্তফা কামাল রেজা, ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুল হক, সদস্য সচিব আবেদ আলী, দিলপাশার ইউনিয়ন বিএনপির সদস্য সচির সজিব হোসেন খান,উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন কবির,উপজেলা কৃষক দলের সভাপতি আখিঁরুজ্জামান মাসুম,সাধারণ সম্পাদক আব্দুল মালেক,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার প্রমুখ।

প্রসঙ্গত, পাবনায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার তার বক্তব্যে- জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দেন ফ্যাসিবাদের দোসর মুক্তিযোদ্ধারা। এসময় সেখানে চরম হট্টগোল দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026