1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণায় মুখরিত জনপদ

খলিলুর রহমান খলিল ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 1075 Time View
1335

খলিলুর রহমান খলিল ব্রাহ্মণবাড়িয়া

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রত্যেকের রয়েছে স্বতন্ত্র ব্যক্তিত্ব, রাজনৈতিক পরিচয় ও সক্ষমতা। প্রতিযোগিতার মাধ্যমে ধানের শীষের মনোনয়ন যিনি পাবেন তার পক্ষে কাজ করবেন বলে সব প্রার্থী প্রতিশ্রুতিও দিচ্ছে। নবীনগরের সর্বত্রই বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের প্রচার-প্রচারণায় মুখরিত।নবীনগর প্রত্যন্ত অঞ্চলেও চলছে ব্যানার পোস্টারে প্রচার । প্রতি প্রার্থীর সমর্থকরা নিজ নেতার পক্ষে ধানের শীষের প্রচার করে ভোট প্রার্থনা করছেন। নবীনগরের সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী মাঠে প্রচার প্রচারনা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী ১৫ জন প্রার্থী।

তকদির হোসেন মোঃ জসীমঃ তকদির হোসেন মোঃ জসীম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক,সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল,সাবেক আহবায়ক নবীনগর উপজেলা বিএনপি, উপদেষ্টা জেলা বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রদল নেতা। তিনি নবীনগর উপজেলা বিএনপিকে দীর্ঘদিন ধরে সুসংগঠিত করে রেখেছেন।দলের দুর্দিনের এই নেতা তার শ্রম ও ত্যাগের মূল্যায়ন পাবে বলে তার নেতা কর্মীরা বিশ্বাস করেন।তিনি আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষ্যে এলাকায় গণসংযোগ করছেন। নবীনগরের প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও হাটবাজারে তিনি প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ, জন সংযোগ, সভা -সমাবেশ করছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যে তিনি একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক হিসেবে জনসাধারণের মনে স্থান করে নিয়েছেন। তিনি নবীনগর কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার সাথে নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল উপজেলা ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।

সায়েদুল হক সাঈদঃ ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে ধানের শীষের প্রতিকে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নবীনগরের প্রতিটি এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সায়েদুল হক সাঈদ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক জিএস, কুমিল্লা বিভাগের বি এন পির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।নবীনগরে প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে প্রতিটি হাটবাজারে পদচারনা রয়েছে তার। নেতাকর্মীদের মধ্যে মাঠের রাজনীতির কারণে যে কয়েকজন নাম জনপ্রিয় তার মধ্যে তিনি অন্যতম একজন। মাঠের রাজনীতি ও কেন্দ্রের রাজনীতির সমন্বয়ে সর্বদিক বিবেচনায় করলে তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে নির্বাচন দৌড়ে মনোনয়নে ধানের শীষের প্রতীকে এগিয়ে থাকবেন। তাছাড়া তিনি নির্বাচন করার লক্ষ্যে বিগত এক বছর যাবত দলের পক্ষে নবীনগর সদরে বিশাল বিএনপি’র অফিস নিয়ে দলের কার্যক্রম পরিচালনা করছেন। নবীনগরে দলের যেকোনো কেন্দ্রীয় ঘোষিত সভা সমাবেশ বিশাল বহর নিয়ে জনতার বহর নিয়ে করে যাচ্ছেন।সায়েদুল হক সাঈদ এর সাথে জেলা বিএনপি উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ রয়েছে। তার বিশাল কর্ম বাহিনীর প্রচার-প্রচারণা কেন্দ্র বিবেচনায় নিলে তিনিও ধানের শীষের শীষের মনোনয়ন পেতে পারেন।

সালাহউদ্দিন ভূইয়া শিশিরঃ ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নেতা সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির। তিনি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাবেক উপদেষ্টা, সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাস।

তিনি গণ-আন্দোলনের ১ দফা যৌথ ঘোষনার সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা ছিলেন।সালাহ্উদ্দিন ভূইয়া শিশির কেন্দ্রীয় বিএনপি’র সদস্য হিসেবে কেন্দ্রের যাবতীয় অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন থেকে বিএনপি’র মনোনয়নে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় বিএনপি’র নীতি নির্ধারকদের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। নবীনগরে প্রচার-প্রচারণা কেন্দ্রীয় বিএনপির নজরে আসলে তিনি ধানের শীষের মনোনয়নে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন।

এডভোকেট এম এ মান্নানঃ এডভোকেট এম এ মান্নান ধানের শীষের পক্ষে বিরামহীন কাজ করে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন, তিনি জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব সফলতার মাধ্যমে পালন করেন। তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব সফলতার মাধ্যমে পরিচালনা করছেন। এডভোকেট এম এ মান্নান নবীনগর এর একজন প্রবীণ ভদ্র রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি নবীনগর উপজেলা বিএনপির একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে রাজনীতিতে বিশ্বাসী হয়ে বিগত ৪০ বছর ধরে রাজনীতি করা যাচ্ছেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দায়িত্ব পালন করায় উপজেলা বিএনপির দায়িত্বে থাকায় দলের হাই কমান্টের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে। তিনি হাই কমান্টেট নির্দেশ অনুসারে প্রতিটি ইউনিয়নের প্রতিটি হাটবাজারে দলের প্রতিটি ইউনিটের সাথে রাজনৈতিক সভা- সমাবেশ করে যাচ্ছেন। জনসাধারণের নিকট ঘুরে ঘুরে ধানের শীষের প্রতীকে ভোট প্রার্থনা করছে তার সাথে নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ের বিশাল কর্মী বাহিনী রয়েছেন।দলের পোস্ট পদবি ও সিনিয়রটি বিবেচনায় তিনি এগিয়ে থাকবেন মনোনয়ন দৌড়ে ।

কাজী নাজমুল হোসেন তাপসঃ তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় নাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন। কাজী নাজমুল হোসেন তাপস তার পিতা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আনোয়ার হোসেনের অবর্তমানে নবীনগর উপজেলা বিএনপির রাজনীতিতে দুর্দিনে হাল ধরেন। তিনি দুর্দিনে দলের পক্ষে লড়াই সংগ্রাম আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। দলের প্রতিটি কেন্দ্রীয় ঘোষিত অনুষ্ঠান তিনি নবীনগরে হাজার হাজার লোকের সমাগম ঘটিয়ে সফলভাবে পালন করেছেন। তরুণ প্রজন্মের নিকট তিনি এক জনপ্রিয় নাম হয়ে উঠেছে। তিনি আবারও ধানের শীষের মনোনয়ন পেতে নবীনগরের প্রতিটি ইউনিয়নে হাটবাজারে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে। তার বাবা সাবেক চারবারের সংসদ সদস্য আলহাজ্ব কাজী আনোয়ার হোসেনের যে শুভাকাঙ্ক্ষী বিএনপির নেতৃবৃন্দ ছিল তাদের সাথে কাজী নাজমুল হোসেন তাপস সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এতে করে তিনি সফলতার সাথে জনগণের দরজার দরজায় পৌঁছা সম্ভব হয়েছে। তার সাথে নবীনগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ফারুক আহমেদ, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন জেলা বিএনপি সদস্য হযরত আলী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী, পৌর যুবদলের আহবায়ক আলী আজ্জম, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম সামদানী, সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, সহ অঙ্গসংগঠনের ভাইটাল পোস্টের অনেক নেতৃবৃন্দ রয়েছে। সকলের সমন্বয়ে তিনি রাজনৈতিক প্রচার-প্রচারণা চালাচ্ছে, এই বিবেচনায় তিনি নবীনগরে ধানের শীষের মনোনয়নে এগিয়ে থাকবেন বলে ধারণা করা যাচ্ছে। তাছাড়া বিগত সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলো এ বিবেচনায় ও তিনি এগিয়ে থাকবেন বলে প্রত্যাশা করছে নেতা কর্মীরা।

মেজর জেনারেল অবঃ কামরুজ্জামানঃ নবীনগর পৌর এলাকার আলমনগরের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামানের নামও বিএনপি থেকে ধানের শীষের মনোনয়নের দৌড়ে আলোচনায় রয়েছে। রাজনীতির কেন্দ্রীয় নানা সমীকরণে হাই কমান্ডের সিদ্ধান্তে ধানের শীষের মনোনয়ন মেজর জেনারেল কামরুজ্জামানের পক্ষে চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিমধ্যে মেজর জেনারেল কামরুজ্জামান নবীনগরে যোগাযোগ বৃদ্ধি করেছেন। তিনি জাতীয় ইস্যুতে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রাখছেন। তিনি ইতিমধ্যে বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করছেন। প্রচলন রয়েছে মেজর জেনারেল কামরুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লা ক্যান্টনমেন্টে স্যালুট জানানোর অপরাধে কামরুজ্জামান কে বিএনপি’র তকমা দিয়ে চাকরি থেকে তৎকালীন সরকার অব্যাহতি দেন অথচ মেধা যোগ্যতা বলে তিনি সেনাবাহিনীর প্রধান হওয়ার দৌড়ে এগিয়েছিলেন। সেনাবাহিনীর এই মেজর জেনারেল কামরুজ্জামানের প্রতি যে অবিচার করা হয়েছিল বিএনপি তাকে মনোনয়ন দিয়ে পুরস্কৃত করলেও করতে পারেন। তাছাড়া মেজর জেনারেল কামরুজ্জামনের পরিবারের রয়েছে উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। মেজর জেনারেল কামরুজ্জামানের চাচা ডাক্তার আমজাদ সাহেবের নবীনগরে সর্ব মহলে রয়েছে তুমুল জনপ্রিয়তা। কামরুজ্জামান এর পরিবার রত্নগর্ভা পরিবার। যার পরিবারের প্রতিটি সদস্য দেশের প্রশাসনের উচ্চপদস্থ পদে কর্মরত রয়েছেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান ইতিমধ্যে নবীনগরের হাট বাজারে জনসংযোগ চালাচ্ছেন। এই মেধাবী সন্তান নবীনগরে এমপি হলে নবীনগর আমূল পরিবর্তন হবে বলে অনেকেই ধারণা করেন, এতে করে বিভিন্ন জরিপে তার নাম এগিয়ে থাকতে পারে।

কে এম মামুন অর রশিদ কে এম মামুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। তিনি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মাধ্যমে রাজনীতির খাতেখড়ি।১৯৮৮ -১৯৮৯ সেশনে নবীনগর সরকারী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে জি এস পদে নির্বাচন করেন। তিনি নবীনগরের প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে এবং নবীনগর পৌর ওয়ার্ডে দ্বিবার্ষিক সম্মলনের মাধ্যমে কৃষকদলের কমিটি গঠন করেছেন। তার নেতৃত্বে নবীনগর উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদল অত্যন্ত সুসংগঠিত।তার রয়েছে কৃষক দলের বিশাল কর্মী বাহিনী। তিনি কৃষক দলের হয়ে ইতিমধ্যে নবীনগর এর মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন এবং নবীনগর সর্বমহলে একজন আলোচিত সাংগঠনিক রাজনৈতিক ব্যাক্তি। আগামী সংসদ নির্বাচনে তার পরিশ্রমকে দল মূল্যায়ন করতে পারেন।

কে এম আলমগীর হোসেন  কে এম আলমগীর ইকবাল একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি একজন সফল উদ্যোক্তা। আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে ধানের শীষের মনোনয়নে তার নাম আলোচনায় রয়েছে।তিনি ১৯৮৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী অর্জন করেন। আলমগীর ইকবাল দেশের জনপ্রিয় লিরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া তিনি ব্যবসায়িকদের সংগঠন এফটিসিসিআই এ সদস্য পদে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৯ সাল থেকে নবীনগরের রাজনীতির সাথে জড়িত হয়ে দলের দুর্দিনে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য। তার দীর্ঘদিনের দলের প্রতি শ্রম ও ত্যাগকে মূল্যায়ন করে তাঁকে নবীনগর আসনে বিএনপি থেকে মনোনীত করতে পারেন।

আলহাজ্ব নাজমুল করিমঃ আলহাজ্ব নাজমুল করিম নবীনগর উপজেলা যুবদলের কাউন্সিলরের ভোটে নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক, নবীনগর বিএনপির সাবেক নির্বাচিত দুই বারের সাংগঠনিক সম্পাদক, নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক (২০১৪),সাবেক সদস্য সচিব (২০২৩), বিগত ১৫ বছর যাবৎ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান কমিটিরও তিনি সদস্য ও বর্তমানে নবীনগর উপজেলা বিএনপির কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। বিএনপির দুর্দিনে আওয়ামী লীগের সরকারের সময়ে প্রতিকূল পরিস্থিতিতে জনগণের ভোটে তিনি নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।তিনি বিএনপির দায়িত্বশীল পদে থেকে বিএনপির যাবতীয় কর্মসূচি বাস্তবায়ন করার কারনে আওয়ামী লীগের সরকারের রোষানলে তিনটি মামলার আসামি হয়েছিলেন, মামল গুলো এখনো চলমান। তিনি নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেল থেকে তিনি নির্বাচন করেছিলেন । তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে। নেতৃবৃন্দের সমন্বয়ে তিনি প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছে। তিনিও হতে পারেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীদের মধ্যে অন্যতম একজন।তিনি ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসন থেকে মনোনয়ন পেতে দীর্ঘদিন যাবৎ নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে, গ্রামে, হাট-বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ, জন সংযোগ, সভা -সমাবেশ করছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যে তিনি একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক হিসেবে জনসাধারণের মনে স্থান করে নিয়েছেন। তিনি নবীনগর কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার সাথে নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল উপজেলা ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। অনেকেই মনে করেন তিনি জনপ্রতিনিধি হয়ে জনগনের সাথে সম্পৃক্ত ও দায়িত্বশীল পদে থাকায় সহজেই দলের হাইকমান্ডের নজরে আসবেন এবং মনোনয়ন পেতে পারেন।

অ্যাডভোকেট আব্দুল মতিন অ্যাডভোকেট মোঃ আব্দুুল মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেস কমিটির বিএনপি প্যানেল থেকে নির্বাচিত চেয়ারম্যান, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সহ সভাপতি। অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।তিনি একজন প্রতিষ্ঠিত ও সনামধন্য আইনজীবী হিসেবে সর্ব মহলে পরিচিত।

তিনি ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসন থেকে মনোনয়ন পেতে দীর্ঘদিন যাবৎ নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে, গ্রামে, হাট-বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ, জন সংযোগ, সভা -সমাবেশ করছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যে তিনি একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক হিসেবে জনসাধারণের মনে স্থান করে নিয়েছেন। তিনি নবীনগর কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার সাথে নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল উপজেলা ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। অনেকেই মনে করেন তিনি কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আইনজীবী রাজনীতির সাথে সম্পৃক্ত ও দায়িত্বশীল পদে থাকায় সহজেই দলের হাইকমান্ডের নজরে আসবেন এবং মনোনয়ন পেতে পারেন

মোহাম্মদ আলী আজ্জম জালালঃ মোহাম্মদ আলী আজ্জম জালাল নবীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সহকারী মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, সাবেক সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা বিএনপি। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, নবীনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী অর্জন করেন।তিনি বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপি’র রাজনীতি করতে গিয়ে গত ১৭ বছর একাধিক বার জেল হাজতে গিয়েছেন। বিগত ১৭ বছরে তিনি আটটি মামলার আসামি হয়েছেন। দীর্ঘদিন কারাবরণ করেছেন। তিনি দলের একজন নিবেদিত ও দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক। তার দলের প্রতি দুর্দিনের ত্যাগকে মূল্যায়ন করে দল তাকে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে মনোনীত করতে পারেন।

স্থপতি মোহাম্মাদ আবদুল আউয়ালঃ স্থপতি মোহাম্মাদ আবদুল আউয়াল যিনি কেন্দ্রীয়ভাবে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তিনি নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী রসুল্লাবাদ গ্রামের সন্তান। তিনি ইতিমধ্যে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নে প্রতিটি হাটবাজারে বিএনপির ৩১ দফা দাবি সংবলিত লিফলেট নিয়ে সভা সমাবেশ করে যাচ্ছেন। ইতিমধ্যে নবীনগরের সর্বসাধারণ বিএনপি নেতা কর্মী ও গণমাধ্যমের নজরে এসেছে। তিনি গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে সাংবাদিক সম্মেলন করে ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে নবীনগরের মানুষের জন্য কাজ করার ইচ্ছে প্রকাশ করেন। আগামীতে রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রতিফলন নবীনগরে থাকবে বলে তিনি মত প্রকাশ করেন। বিএনপি’র কেন্দ্রীয় সর্বোচ্চ নেতার সাথে তার যোগাযোগ রয়েছে বলে নবীনগরের সর্বত্র গুঞ্জন রয়েছে, এতে করে তিনিও বিএনপি’র মনোনয়ন পেতে পারেন।

আব্দুল্লা আল বাকী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লা আল বাকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা বিএনপি। তিনি দীর্ঘদিন যাবৎ নবীনগর ৫ আসনে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন।তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে আদালতে বিনা পয়সায় সেবা দিয়েছেন। তিনি প্রায় ১৭শত নেতাকর্মী কে বিগত ১৭ বছরে আদালত থেকে বিনে পয়সায় জামিন করিযেছেন। নবীনগরের ইউনিয়ন পর্যায়ের অনেক নেতৃবৃন্দ তার সাথে নবীনগরের বিভিন্ন অঞ্চলে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন। তিনি নবীনগর কে সুসংগঠিত করে সুসজ্জিত করে সাজাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন দৌড়ে রয়েছে আলোচনায় রয়েছে তার নাম।

অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক সদস্য জেলা বিএনপি, তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। তিনি কেন্দ্র ঘোষিত বিভিন্ন অনুষ্ঠান সূচি নবীনগরের জনবল এবং তার সমর্থক নেতা কর্মীদেরকে নিয়ে চমৎকারভাবে সফলতার মাধ্যমে দীর্ঘদিন ধরে আয়োজন করে আসছন। তিনি নবীনগর নির্বাচনী এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে বাজারে মাঠে-ঘাটে লিফলেট বিতরণ করে যাচ্ছেন। ব্যানার পোস্টারের মাধ্যমে দলের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি তরুন প্রজন্মের ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থী। তিনিও বিএনপি’র মনোনয়নে দৌড়ে এগিয়ে আছেন।

রাজিব আহসান ভূইয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ৫ আসনে আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে ঘাটে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন হাজীপুর গ্রামের কৃতি সন্তান রাজিব ভূঁইয়া ।তিনি নির্বাচনী প্রচারনা করছেন বিরামহীন,খেলাধূলা, ওয়াজ মাহফিল, শিক্ষামূলক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তারেক রহমানের আগামীর বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে প্রচার প্রচার প্রচারণা চালাচ্ছেন।তরুন প্রজন্ম এবং নবীনগর কে নিয়ে যিনি স্বপ্ন দেখেন সুযোগ আসলে নবীনগর একটি সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বঞ্চিত নবীনগর বাসীর ন্যায্য পাওনা গ্যাসের ব্যবস্থা নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয়তাবাদী আদর্শের সৈনিক রাজীব ভুইয়া বলেনদেশ সেবায় দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ বলে নিজেকে দাবি করেন। তিনি বর্তমানে জাপানের একটি মাল্টিমিডিয়া কোম্পানিতে কর্মরত পাশাপাশি ব্যবসা করার সুবিধার্থে তিনি বৈশ্বিক অর্থনীতির সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন । আগামী দিনে সরকারের উন্নয়ন কাজে ভূমিকা রাখার লক্ষ্য স্থির করে তিনি বিশ্বাস করেন এই দক্ষতা তার নির্বাচনী এলাকার জনগণ ও ভবিষ্যৎ দেশ গঠনে ভূমিকা রাখবে।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বিশ্বাস করেন অতিত ও সাম্প্রতিক সময়ের রাজনৈতিক কর্মকান্ডকে বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি তথা তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসন থেকে তাকে মূল্যায়ন করবেনপরিশেষে তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আমার দলের নিকট আমার কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় নমিনেশন এবং জাতীয় নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করছি আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং নবীনগর কে নিয়ে যে স্বপ্ন দেখি সে স্বপ্নের যেন বাস্তবায়ন ঘটাতে পারি।

নায়লা ইসলামঃ ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর নির্বাচনী এলাকা থেকে অধ্যাপক নায়লা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে থেকে তিনি এখন পর্যন্ত একক সরাসরি মহিলা প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য মাঠে ঘাটে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে গত ৩১ বছর যাবত দুইটা কলেজে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে আসছে পাশাপাশি ১৯৮৯ সাল থেকে বিএনপি’র রাজনীতি করেন। ছাত্র জীবন থেকে একেবারে তৃণমূল থেকে উঠে এসে রাজনীতি করতে করতে আজকের এই অবস্থানে এসেছেন।

তিনি কোন স্বৈরশাসকের চোখ রাঙ্গানিকে ভয় না করে চাকরির মায়া না করে গত ১৬ বছরে ছয়বার চাকুরী হারিয়েছেন।, ২০১৮ সালের আগে রাজনীতির কারণে একজন মহিলা হয়ে নিজ এলাকা থেকে দলীয় লিফলেট বিতরণ কালে জেলে গিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া (৫) নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জোরালো প্রত্যাশা করছেন। আশা করা যায় দল তাকে মূল্যায়ন করবে।

নায়লা ইসলাম, অধ্যাপিকা, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, সম্মানিত সদস্য জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি, আহ্বায়ক নবীনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল, সাবেক সভাপতি ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দল।রাজধানী ঢাকায় প্রতিটি লড়াই সংগ্রামের আন্দোলনে নায়লা ইসলামের অংশগ্রহণ রয়েছে। দলের হাই কমান্ড তার এই ত্যাগকে বিবেচনায় নিয়ে মূল্যায়ন করবে বলে তিনি বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026