1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বোরহানউদ্দিনএকটি দল ঘরে ঘরে জান্নাতের টিকেট বিক্রি করছে হাফিজ ইব্রাহিম

স্টাফ রিপোর্টার 
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 163 Time View
172

স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মনিরুজ্জামান ও ইকবাল হোসেন ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন, একটি দল বর্তমানে ঘরে ঘরে জান্নাতের টিকেট বিক্রি করছে। ধর্মকে তারা বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করছেন। তাদের আবার কেউ কেউ মন্দিরে গিয়ে বলেন, রোজা আর পুজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আসলে তারা যেটা বলেন, সেটা করেন না। যেটা করেন, সেটা বলেন না। এটাই তাদের চরিত্র। দীর্ঘদিন তারা ফ্যাসিস্টদের সাথে মিলে মিশে থেকে এখন ভিন্ন রুপ ধারণ করছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় বোরহানউদ্দিনে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে ওনাদের যে নেতা ভোট চাচ্ছেন ফ্যাসিস্টদের আমলে তিনি বেশ আরাম আয়াশে ছিলেন। তার নামে কোন মামলা হয়েছি কী ? অথচ বিএনপির নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। কেউ বাসা বাড়িতে থাকতে পারেনি। আর ওনারা বেশ সুখে শান্তিতে ছিলেন। জনগণ সব দেখছেন। তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিবেন।

উপজেলা পল্লী চিকিৎসক ফোরাম এর সভাপতি চিকিৎসক অলি উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, প্রতিটি পল্লী চিকিৎসকে রোগীগণ তাদের পরিবারের সদস্য মনে করেন। তাদের সাথে আন্তরিকতা সাথে পারস্পরিক কথাবার্তা হয়। আগতদের তাঁরা বিএনপির উন্নয়ন, দেশনায়ক তারেক জিয়ার সালাম পৌছাতে হবে। সাথে সাথে ওই দলটির প্রতারণা থেকে সাবধান করতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। এজন্য তারা ফ্যাসিস্টদের সাথে বেশ সখ্যতা গড়ে তুলতে ব্যস্ত। বাংলার মুক্তিকামী জনগণ সবই বুঝেন, সময় মতো এর জবাবও দিবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, বিএনপির নেতা আকবর হাওলাদার, বিএনপির আহ্বায়ক এ্যাড কাজী আজম, সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিল আলী আকবর পিন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026