
মো: মিলন হোসেন নওগাঁ
নওগাঁর বদলগাছীতে বেগুন ক্ষেত রক্ষা করতে নেট জাল ব্যাবহার করছে চাষিরা। জানা যায় সবজির মধ্যে বেগুন অন্যতম হিসাবে পরিচিতি বাজারে দামও ভালো। কিন্তু বিভিন্ন পাখি ক্ষেতে বসে ক্ষতি করছে কৃষকদের।
তারা বলেন, ১বিঘ জমিতে বেগুন চাষ করতে অনেক খরচ পড়ে যায়। কীটনাশক, লেবার সহ বিভিন্ন ভাবে অনেক ব্যাই করে পাখি যদি বেগুন নষ্ট করে আমাদের লোকশানে পড়তে হয়। দড়িয়াপুর গ্রামের বেগুন চাষি ভুট্ট, কোলা ইউপির পুখুরিয়া গ্রামের আজাদ, সাইফুল ইসলাম সহ অনেকে বলেন বেগুন, মুলা, পোটল সহ সবজি চাষ করে যদি পাখি নষ্ট করে তাহলে আমাদের লোকশান গুনতে হবে। যার কারনে আমরা বেগুন ক্ষেতে নেট জাল দিয়ে পাখির হাত থেকে রক্ষা করছি।
না হলে আমরা ক্ষতি মুখে পড়ব। চক গোপিনাথ গ্রামের আব্দুর রশিদ, বলেন, আমি ৮ কাঠা জমিতে বেগুন চাষ করেছি। আশা করছি সপ্তাহে ২ থেকে ৩ মন বেগুন বাজারে বিক্রয় করতে পারবো। তাছাড়া বাজারে দাম ভালো আছে।