
চট্টগ্রাম জেলা প্রতিনিধি নাজিম উদ্দীন
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ আমানত (রহ.) মাজার প্রাঙ্গণে আজ বাদ আসর এক বিশাল কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ফটিকছড়ি উপজেলা বিএনপির তিনবারের সফল সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ছালাহ উদ্দিন কাদেরের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ মাহফিলে ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মাজারের পবিত্র পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ ইউনুছ। মোনাজাতে অশ্রুসজল নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দ্রুত রোগমুক্তি, নিঃশর্ত মুক্তি এবং দীর্ঘ নেক হায়াতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। একই সঙ্গে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের পুনরুদ্ধার এব ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্যও বিশেষ দোয়া করা হয়।মাহফিলে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
আয়োজক আলহাজ ছালাহ উদ্দিন কাদের বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির মা। তিনি আজ অসুস্থ শরীর নিয়ে অন্যায়ভাবে বন্দি। তাঁর রোগমুক্তি ও মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি দোয়া করছি। আল্লাহ পাক আমাদের এ দোয়া কবুল করুন এবং ম্যাডামকে সুস্থ অবস্থায় জাতির সামনে ফিরিয়ে দিন।”
এ ধরনের দোয়া মাহফিল ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও থানায় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা জানান, দেশনেত্রী পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এ দোয়ার কর্মসূচি অব্যাহত থাকবে।আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দ্রুত সুস্থ করে তুলুন। আমিন।