
চট্টগ্রাম জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন
ফটিকছড়ি উপজেলার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানের ব্যানারে জাতীয়তাবাদী দল–বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের ছবি সংবলিত বিশেষ শুভেচ্ছাবার্তা প্রদর্শিত হয়। এতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানানো হয়।দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন। জাতির নেত্রীর সুস্থতা কামনায় আমরা সবাইকে দোয়া করার আহ্বান জানাই।”
জাসাস ফটিকছড়ি উপজেলার আয়োজকদের পক্ষ থেকে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় নিয়মিত দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।