1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিশ্ব শিশু দিবস উপলক্ষে মেদুয়া প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ইমন রহমান ভোলা
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫,
  • 135 Time View
219

ইমন রহমান ভোলা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশ্ব শিশু দিবস-২০২৫ উপলক্ষে শিশুদের অধিকার, সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ১৭২ নং মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ। তিনি বলেন, “শিশুরাই জাতির আগামীর দায়িত্বশীল নাগরিক। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মানসিক বিকাশের জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। আজও দেশের বহু শিশু দারিদ্র্য, নির্যাতন, বাল্যবিবাহ ও শিক্ষাবঞ্চনার শিকার এসব সমস্যার সমাধানে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সাংবাদিক সমাজ সবসময় শিশু অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সদস্য আমেনা খানম। তিনি শিশুদের মানসিক স্বাস্থ্য, সুরক্ষা ও সঠিক দিকনির্দেশনা প্রদানের গুরুত্ব তুলে ধরেন। সভায় বক্তব্য দেন ১৭২ নং মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, “মানসিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ একটি শিশু-ই আগামী দিনের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে মিলে শিশুদের জন্য নিরাপদ, স্নেহময় ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে হবে।”

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ বেল্লাল হোসেন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈয়বা খাতুন মডেল একাডেমির মাওলানা আব্দুর রহমান এবং The Economist-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন। সভায় বক্তারা বিশ্ব শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে শিশু অধিকার সুরক্ষায় সব শ্রেণির মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026