1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিমানে আগুন অল্পের জন্য রক্ষা ২৯৪ আরোহী

বিশেষ প্রতিবেদক 
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 152 Time View
239

বিশেষ প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

উড্ডয়নের আগে যাত্রীবাহী বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা ২৯৪ আরোহী, যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে গেছে। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন এবং এতে তারা অল্পের জন্য জীবনে রক্ষা পান।

দেশটির অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদ মাধ্যমটি বলছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমান বন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ার লাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন।

ডেল্টা এয়ার লাইন্সের ফ্লাইট ১২১৩ অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমানে তখন প্রায় ৩০০ জন মানুষ ছিলেন—এর মধ্যে ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমান বন্দরের অগ্নি নির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।”

একটি ভিডিওতে দেখা যায়, বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা টারম্যাকে অপেক্ষা করছেন।

ডেল্টা এয়ার লাইন্স এক বিবৃতিতে জানানো হয়, “ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই কেবিন থেকে যাত্রীদের বের করে আনা হয়।”

এয়ার লাইন্সটি আরও বলেছে, “আমরা যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং তাদের এমন অভিজ্ঞতার জন্য দুঃখিত। নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আমরা যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি।”

এদিকে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026