1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিপুল পরিমাণ জাল টাকা ও ইয়াবা সহ দু’জন গ্রেপ্তার

কামাল উদ্দিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 240 Time View
210

কামাল উদ্দিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা হতে সাতকানিয়া থানার আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আইয়ুব আলী এবং তার এক সহযোগী আটক ২২৩ পিছ ইয়াবা উদ্ধারসহ বিপুল পরিমান টাকা জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রম

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার মামলা নং-০৬ (০৯)২৪, জিআর নং-২৫৩/২৪, তাং-০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারাঃ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আইয়ুব আলী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ করে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ জুন ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার বুবলী নুর চৌধুরী ভিলা নামীয় একটি ফ্লাট বাসার ৫ম তলায় অভিযান পরিচালনা করে আসামী আইয়ুব আলী প্রকাশ আইয়ুব আলী ডাকাত (৫০), পিতা- মৃত সবদর মিয়া এবং ২। মোছাঃ লুৎফরনেছা প্রকাশ গোলাপ (২৮), পিতা- মৃত আবু বকর, উভয় সাং-ধর্মপুর চাঁদের পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে উক্ত ফ্ল্যাট বাসার একটি আলমারীর ড্রয়ারের ভিতরে আইসক্রীম এর বক্সে ০৩টি পলিজিপার প্যাকেটে বিশেষ কৌশলে রক্ষিত ২২৩ পিস ইয়াব এবং ০১টি শপিং ব্যাগের ভিতরে হতে মাদক বিক্রির নগদ ১২,৪৩,৫০০/- উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী আইয়ুব আলী প্রকাশ আইয়ুব আলী ডাকাত এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর মতিঝিল, দক্ষিণখাঁন, ভাটারা এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় মাদক, নাশকতা এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্তে ০৪টি মামলার তথ্য পাওয়া যায়।

৪। গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026