1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিএনপি নেতা আব্দুল হকের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আসাদুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 167 Time View
199

আসাদুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কৃতি সন্তান,বার বার নির্বাচিত সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আব্দুল হকের স্মরণে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ জুন ) বিকেলে আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজনৈতিক সহকর্মীরা মরহুম আলহাজ্ব আব্দুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ,কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান,মিরপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদ,মিরপুর পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, আমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন উদ্দিন আহমেদ, তিনি বলেন মরহুম আব্দুল হক ছিলেন বিএনপির এ এলাকার একজন অভিভাবক, তার রাজনৈতিক ও সামাজিক অনেক অবদান আছে, সকল মান অভিমান ভুলে তার রুহের মাগফেরাত কামনা করি।

 

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন আমরা একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা কে হারিয়েছি,রাজনিতিতে তার ভুমিকা ছিল অনেক সামাজিক কর্ম কান্ডে ভুমিকা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বক্তারা মরহুম আলহাজ্ব আব্দুল হকের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। মাহফিল শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026