বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনকালে গাজী মানিক বলেন মহিপালে গণহত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না
ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
Update Time :
বুধবার, আগস্ট ২০, ২০২৫,
191 Time View
বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনকালে গাজী মানিক বলেন মহিপালে গণহত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না
ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেন,চব্বিশ'র ৫ আগস্টে মহিপালে ছাত্র জনতার নির্মম গণহত্যায় যারা জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা শিকার হয়ে ঘরে থাকতে পারে নাই। তাদের দু:শাসনে জণগণ অতিষ্ঠ ছিলো, এ কারণে জনরোষে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ অনুপ্রবেশে সহযোগিতা করেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মানুষ এখন...
123
ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেন,চব্বিশ’র ৫ আগস্টে মহিপালে ছাত্র জনতার নির্মম গণহত্যায় যারা জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না।
তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা শিকার হয়ে ঘরে থাকতে পারে নাই। তাদের দু:শাসনে জণগণ অতিষ্ঠ ছিলো, এ কারণে জনরোষে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তাই ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ অনুপ্রবেশে সহযোগিতা করেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
তিনি আরো বলেন, মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে,নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রেখে চলতে হবে।
মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভাধীন ১১ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিপাল তৈয়বিয়া মাদ্রাসা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া।
ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও ফেনী জেলা
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়জী, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেলসহ স্হানীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।