1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিএনপিতে নতুন মুখের ছড়াছড়ি জামায়াতের একক প্রার্থী

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 253 Time View
255

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ থেকে কেন্দ্র পর্যন্ত মনোনয়ন লড়াইয়ে দৌড়ঝাঁপ করছেন। ভোটারদের মন জয় করে দলের কাছে নিজের প্রার্থিতা নিশ্চিত করতে দলীয় কর্মসূচি, সামাজিক অনুষ্ঠান সহ মাঠে-ঘাটে পুরোদমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সহ মোটরসাইকেলের বিশাল বহর ও কর্মী সমর্থক জড়ো করে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের সক্ষমতা জানান দিচ্ছেন। বিএনপি দলীয়ভাবে এখনো প্রার্থী ঘোষণা না করলেও মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন উৎসব এবং দিবসকে কেন্দ্র করে বাজার সহ উল্লেখযোগ্য স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন। সূত্র জানায়, জেলার পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বড় আসন সুনামগঞ্জ-১। চারটি উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। আয়তন ও ভোটের দিক থেকেও বিশাল। এখানে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ জন

এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৭০১ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ৫ জন। বৃহৎ এ আসনে ধানের শীষ প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছেন এখন পর্যন্ত বিএনপি’র ছয়জনের বেশি মনোনয়নপ্রত্যাশী। এ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী এবং জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে সরব থাকলেও জাতীয় পার্টি, এবি পার্টি, এনসিপি, জাসদ, সিপিবি, গণঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দলগুলোর মনোনয়নপ্রত্যাশীদের প্রচার-প্রচারণায় মাঠে তেমন দেখা যাচ্ছে না। জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে ভোটারদের কাছে আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন দুইজন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এ ছাড়াও মাঠে রয়েছেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, সাবেক এমপি নজির হোসেনের পত্নী সালমা নজির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত প্রার্থী জেলা জামায়াত আমীর মাওলানা তোফায়েল আহমদ খান। এলাকাবাসী জানান, এই আসনের হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। সফল রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকার চার উপজেলায় গণসংযোগ, দুর্যোগ, দুর্বিপাকে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে নিজেকে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে ইমেজ সৃষ্টি করেছেন। আনিসুল হক বলেন, বিগত ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলনে জেলা ও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার চার উপজেলায় সর্বাত্মক ভূমিকা পালন করছেন। এখন যারা মনোনয়ন চাচ্ছেন, তাদের কেউ কেউ সেই দুঃসময়ে দেশের বাইরে ছিলেন।

তিনি বিশ্বাস করেন, তার কাজের মূল্যায়ন হিসেবে দল তাকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেবেন। এ আসনটিতে বিএনপি’র আরেক মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ সজ্জন ব্যক্তি কামরুজ্জামান কামরুল। তরুণদের কাছে জনপ্রিয় এক নাম। দীর্ঘদিন ধরে চার উপজেলায় বিরামহীনভাবে গণসংযোগ করছেন। এ আসনের চার উপজেলার নেতাকর্মীদের ব্যাপক সমর্থন রয়েছে তার। তিনি এলাকায় সালিশ-বিচারসহ অপকর্মের বিরুদ্ধে সব সময় সোচ্চার। সাধারণ মানুষ ও ভোটারের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তিনি। কামরুল বলেন, আশা করি- আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে তাকে দলে মূল্যায়ন করা হবে। আব্দুল মোতালিব খান একজন কারা নির্যাতিত নেতা। দলীয় মনোনয়নের প্রত্যাশায় নিজ উপজেলা সহ এলাকায় গণসংযোগ করছেন। বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী তিনি। একই আসনে তার আপন ভাগনে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানও মনোনয়নপ্রত্যাশী। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সম্প্রতি নিজ উপজেলা জামালগঞ্জ ও ধর্মপাশায় গণসংযোগ শুরু করেছেন। তিনি বলেন, গত ১৫ বছর আওয়ামী রক্তচক্ষুকে উপেক্ষা করে মামলা-হামলায় এলাকার দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। দল থেকে তরুণদের এবার মূল্যায়ন করা হবে। এ আশায় তিনি মনোনয়নপ্রত্যাশী। সাবেক এমপি নজির হোসেনের পত্নী সালমা নজির ৫ই আগস্টের পর থেকে নিজ উপজেলা তাহিরপুরে গণসংযোগ করছেন। স্বামীর পরিচয়কে মাঠে ও কেন্দ্রে কাজে লাগাতে চাচ্ছেন তিনি। সালমা নজির বলেন, দল এবার ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেবেন। এ আশায় তিনি মনোনয়নপ্রত্যাশী।

ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা। সম্প্রতি এলাকায় এসে তার নিজ উপজেলা জামালগঞ্জে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। তিনিও দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান নির্বাচনী তারিখ ঘোষণার আগেই জামায়াত ইসলাম থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। এরপর থেকে নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন এবং মসজিদ-মাদ্রাসা সহ মাঠে-ঘাটে ভোট প্রার্থনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026