1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাহিরের নেতা দিয়ে দেশ চালানো যাবে না -ড. শফিকুল ইসলাম মাসুদ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 170 Time View
387

মোঃ রুবেল হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‎পটুয়াখালী বাউফলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাহিরের নেতা দিয়ে এ দেশ চলবে না।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যকলাপের মামলা প্রত্যাহারের যে বক্তব্য কেউ কেউ দিয়েছেন, তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।আজ বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১.৩০টায় বাউফল উপজেলা থেকে নাজিরপুর ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার অফিস পর্যন্ত একটি সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।ড. মাসুদ বলেন, যারা বাহিরের নেতা দিয়ে দেশ চালানোর কথা ভাবছেন, তারা বুঝতে পারছেন না যে এ দেশের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে।আওয়ামী লীগ ফ্যাসিস্টদের মামলা প্রত্যাহারের যে বক্তব্য দেওয়া হয়েছে, তা শহীদের রক্তের সঙ্গে বেইমানির সমান।তিনি আরও উল্লেখ করেন, তারা তাদের নেতাকে নিরাপত্তা দিতে পারে না, তাই তিনি দেশে আসতে পারছেন না। নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রক্ত দিয়ে এ দেশের মানুষকে সুরক্ষা দেবে।এ দেশের মানুষকে নিরাপত্তা দিবে।ড. শফিকুল ইসলাম মাসুদ অবিলম্বে গণভোটের দাবি জানিয়ে সরকারকে একটি আল্টিমেটাম দেন।তিনি বলেন নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে, নতুবা যমুনায় লংমার্চ দিবে এ দেশের জনগণ।তিনি দৃঢ়তার সাথে জানান, দেশের জনগণ আর কোনো প্রকার প্রহসন মেনে নেবে না এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।বক্তব্য শেষে উপস্থিত জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, শিবির সভাপতি লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল, বাউফল ফাউন্ডেশনের সচিব অ্যাডভোকেট আবুল কাশেমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026