
মিজানুর রহমানবাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর মাঠে অনুষ্ঠিত হলো ঈকবাল মেমোরিয়াল ক্লাব আয়োজিত ২০তম ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ এর মহা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার বাহেরচর, বাবুগঞ্জ, বরিশাল এই খেলা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ইশরাত হোসেন কচি তালুকদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকন, রহমতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব টিপু হাওলাদার, রহমতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব হারুন অর রশিদ,
এবং বিএনপির নেতা ইমরান হোসেন তালুকদার, সোহরাব হোসেন ও রফিক বেপারী।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,খেলাধুলা মানে শুধু প্রতিযোগিতা নয়; এটি জীবনের এক অনন্য শিক্ষা। মাঠে ঘাম ঝরানো তরুণরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। খেলাধুলা শেখায় শৃঙ্খলা, দলীয় চেতনা ও আত্মনিয়ন্ত্রণ। তিনি আরও যোগ করেন,এমন আয়োজন শুধু আনন্দই নয়, তরুণ সমাজকে অপরাধ, নেশা ও নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখে। একটি বল, একটি মাঠ বদলে দিতে পারে পুরো প্রজন্মের দিকনির্দেশনা।অনুষ্ঠানে বক্তারা বলেন,আসুন, খেলাধুলার মাধ্যমে গড়ে তুলি সুস্থ, শক্তিশালী ও ঐক্যবদ্ধ সমাজ। প্রতিটি যুবকের হাতে বই ও বল – এটাই হোক আমাদের অঙ্গীকার। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাহেরচর এলাকার এলাকাবাসী ও যুব সমাজ।