1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৬:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বান্দরবানের আলীকদম উপজেলায় সৎভাইয়ের হাতে খুন হয়েছেন ভাই

প্রতিনিধি (আলীকদম) বান্দরবান:
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫,
  • 218 Time View
112

প্রতিনিধি (আলীকদম) বান্দরবান:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

বান্দরবানের আলীকদম *উপজেলায়* জায়গাজমি ও গরু ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সৎভাইয়ের হাতে খুন হয়েছেন নুরুল আবছার মামুন নামে এক কলেজ ছাত্র। নিহত মামুনের পিতার নাম মৃত আনোয়ার হোসেন। অভিযুক্ত সৎভাই আবু মোছা নয়াপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার পিতার নাম কামাল উদ্দীন।

 

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও তার সৎভাই আবু মোছার মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সম্প্রতি একটি গরুর বাচুর দেওয়া-নেওয়া নিয়ে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন জানান, বাচুরটি মামুনের মালিকানাধীন ছিল। তবে তাদের মা বাচুরটি আবু মোছার ছেলেকে উপহার হিসেবে দিতে চাইলে মামুন তা দিতে অস্বীকৃতি জানায়।

 

এ নিয়ে শুরু হওয়া তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির সময় আবু মোছা মামুনের কানে কামড়ে তা ছিঁড়ে ফেলে। এলাকাবাসীর হস্তক্ষেপে ঝগড়া থামানো হলেও কিছুক্ষণ পরে তাদের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে।

 

 

পরবর্তীতে আবু মোছা তার বাড়ির আঙিনায় কাঠের লাঠি দিয়ে মামুনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আহত অবস্থায় মামুনকে আলীকদম সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্বব্যরত চিকিৎসক থাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। যাওয়ার পথে মামুনের মৃত্য হয় বলে তার পরিবার জানায়।

 

স্থানীয় পাড়ার সরদার মো. নুরুল বশর বলেন, “এক মা ও দুই বাবার সন্তান হওয়ায় মামুন ও আবু মোছার মধ্যে নানা সময়ই বিরোধ লেগে থাকত। জায়গাজমি নিয়েও তাদের মধ্যে পুরনো বিরোধ ছিল।”

 

৩ নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন বলেন, “এটি অনাকাঙ্খিত একটি ঘটনা। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত মামুনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হয়েছে। খুনের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ খুনের ঘটনায় নিহতের বন্ধুরা হত্যাকান্ডের বিচার দাবী করছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026