1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাড়িতে মিলল চোরাই ট্রান্সফরমাসহ প্রায় ৩০ লক্ষ টাকার মূল্যবান সরঞ্জামসহ আটক ১

ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 129 Time View
133

ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারীর সৈয়দপুরে বাড়ি থেকে উদ্ধার করেছে বহুমূল্যের ট্রান্সফরমা সহ নানান সামগ্রী। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করেছে।

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি বড় ট্রাক সহ ২ টি ট্রান্সফরমা এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে।

এসময় বাড়ি মালিক ঐ এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫০) আটক করেছে পুলিশ।এ ব্যাপারে ঘটনাস্থলে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী ২৪কে বলেন, আমরা এখানে এসে দেখি আমাদের যেগুলো ট্রান্সফরমা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেগুলো এখানে জব্দ করেছে পুলিশ । এখানে বেশ কিছু আমাদের চুরি হওয়া নানান সরঞ্জাম এখানে পাওয়া গেছে। মূলত এই চক্রটি বিভিন্ন স্থান থেকে আমাদের ট্রান্সফরমা নানান সরঞ্জাম চুরি করে এই বাড়িতে রাখতেন। পুলিশ তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ ২৪কে বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা , একটি ট্রাকে করে চুরি করে আমিরুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করেছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে যায়। এ সময় একজনকে আমরা আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।উল্লেখ্য উদ্ধার হওয়া সামগ্রী নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সম্পত্তি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026