1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাঞ্ছারামপুর পৌরসভার কোটি টাকা উদ্ধারের খবরে রুপসী বাংলা কে ফুলের শুভেচ্ছা

রিপন সরকার বাঞ্ছারামপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, এপ্রিল ২৩, ২০২৫,
  • 148 Time View
207

রিপন সরকার বাঞ্ছারামপুর প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলায় সাবেক পৌরসভার মেয়র তফাজ্জল হোসেনের

অনিয়মের সংবাদ প্রকাশ ও কোটি টাকা উদ্ধার খবরে রুপসী বাংলা কে ফুলের শুভেচ্ছা জানালো বাঞ্ছারামপুর পৌরসভা।

গত ২৩ এপ্রিল দৈনিক রুপসী বাংলায় প্রকাশিত ভবন না করেই মেয়রের পকেটে কোটি টাকা ও ২৪ এপ্রিল দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে নেয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার লোপাটকৃত ১ কোটি টাকা উদ্ধার — প্রতিবেদনের জন্য পাঠকপ্রিয় দৈনিক রুপসী বাংলা কর্তৃপক্ষ এবং বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা ও ফুলের অভ্যর্থনা জানায়।

গত মঙ্গলবার রুপসী বাংলায় ‘পৌর ভবন না করেই মেয়রের পকেটে কোটি টাকা’ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর পৌরসভার অ্যাকাউন্টে কোটি টাকা জমা বাবদ ফেরত দিতে বাধ্য হয়েছেন। বাঞ্ছারামপুরের আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী পলাতক মেয়র তফাজ্জল হোসেন।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের দাপুটে নেতা তফাজ্জল হোসেন তার কর্মচারী কারন মিয়ার মাধ্যমে ইউসিবি ব্যাংকে এ টাকা ফেরত দেন।

ঋণের নামে নাটক সাজিয়ে গত ২০২৪ সালের ১১ই ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি তার আপন শ্যালক লিটনের ও কর্মচারী কারনের সহায়তায় ৫০ লাখ করে ২ দফায় ১ কোটি টাকা বাঞ্ছারামপুর ইউসিবি ব্যাংক থেকে উত্তোলন করে নিজে হাতিয়ে নেন।

শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম, পৌর সচিব হাবিব উল্লাহ খান, সহকারী প্রকৌশলী মাহাবুব আলম, প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো: নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শামীম শিবলী সহ কমিটির সদস্যগণ ।

পৌর প্রশাসক মো নজরুল ইসলাম বলেন, অনুসন্ধানী প্রতিবেদন অনেক কঠিন, ঝুঁকি থাকে।

তারপরও সাংবাদিক ফয়সল আহমেদ খান পুরো দূর্নীতি রুপসীবাংলা র মাধ্যমে তা তুলে ধরেছেন।

অনুসন্ধানী রিপোর্টে এ টাকা ফেরত পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম মুঠোফোনে জানান, রুপসী বাংলার এমন তথ্য নির্ভর সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ । তিনি বলেন, টাকা ফেরত দেওয়াতেই শেষ নয় তার (মেয়র) বিষয়ে তদন্ত কমিটি হবে। জবাবদিহি করতে হবে।

প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো: নাসির আহমেদ বলেন,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিটি সংবাদকর্মী দায়িত্বশীল ও সাহসী, ফয়সল খান সেটি তার পত্রিকার মাধ্যমে প্রমাণ করলেন।

সাধারণ সম্পাদক শামীম শিবলী বলেন, সাংবাদিক কখনো ফ্যাসিবাদ সহ অন্যায়ের কাছে মাথা নত করে না।

সহ-সভাপতি ফয়সল আহমেদ খান পৌরসভার এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতা থাকলে এমন অনুসন্ধানী রিপোর্ট করতে পিছপা হবো না। জনগন ও রাষ্ট্রের উপকার হয়,এমন রিপোর্ট সবারই করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026