1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাঘায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 195 Time View
357

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর বাঘা থানাধীন পাকুড়িয়া বেল্লালের মোড়ে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মামলার মূল হোতা দুর্ধর্ষ ডাকাত মো. আব্দুর রহিম (২৩) কে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে, বাঘা উপজেলার পাকুড়িয়া বেল্লালের মোড়ে দুটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতি সংঘটিত করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বাঘা থানায় মামলা নং-৭, জিআর নং-২২৪, তারিখ- ১১.০৯.২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ অনুসারে মামলা দায়ের করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মামলার তদন্তভার গ্রহণ করেন থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. সিফাত রেজা। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মামলার সঙ্গে জড়িত মূল আসামি আব্দুর রহিমকে সনাক্ত করতে সক্ষম হন।

পরবর্তীতে ৩ নভেম্বর ২০২৫ তারিখে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন এলাকা থেকে এসআই সিফাত রেজা ও তার টিম অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত আব্দুর রহিমকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পরে ৪ নভেম্বর ২০২৫ তারিখে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতে উপস্থিত হয়ে আসামি স্বেচ্ছায় তার অপরাধ স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. সিফাত রেজা জানান, ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। মামলায় জড়িত অন্যান্য আসামিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বাঘা থানার অফিসার ইনচার্জ বলেন, আমাদের টিমের বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বের ফলে একটি জটিল ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে। এই সফল অভিযানে অংশ নেওয়া এসআই সিফাত রেজা ও তার টিম প্রশংসার দাবিদার। আইনশৃঙ্খলা রক্ষায় এমন পেশাদার ও সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ বাঘা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026