1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাগেরহাটের মংলায় জমি দখলে বাধা দেয়ায় কলেজ ছাত্রীসহ ৬ জন রক্তাক্ত

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 107 Time View
86

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোংলায় নিজেদের পত্তিক জমি দখলে বাধা দেয়ায় কলেজ ছাত্রী সহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এলাকার সন্ত্রাসীরা। আজ মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
থানায় দেয়া অভিযোগ ও ভুক্তভোগীরা জানায়, বেশ কিছু দিন যাবত সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড ৬ নং ওয়ার্ড এলাকার দুলাল রায় পরিবারের ৯ বিঘার একটি চিংড়ী ঘেরের জমি দখলে নেয়ার চেষ্ট করে আসছিল একই এলাকার কালাম সরদার, আছাদ শেখ, প্রকাশ মন্ডল ও সভাষ মন্ডল সহ তাদের লোকজন। বাড়িতে কেউ না থাকার সুবাধে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কালাম সরদার, আছাদ শেখ, সুব্রত, বিজয় বৈদ্য, শিমুল ও প্রকাশ সহ প্রায় ১০/১২ জনের একদল সমন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠি ছোটা নিয়ে ওই জমি জোর পুর্বক দখল করতে যায়। এসময় দুলাল রায় ও তার পরিবারের নারী সদস্যরা জমি দখলে বাধা দিলে তাদের তাদের পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে দখলকারীরা। খবর পেয়ে অন্যান্য সদস্যরা দৌড়ে আসলে তাদেরও মেরে আহত করে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।

এতে কলেজ ছাত্রী সমাপ্তি রায়, রিতা রায়, কার্তিক রায়, দুলাল রায়, ভুলু রায় সহ ৬জন রক্তাক্ত জখম হয়এসময় মতাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে রক্তাক্ত জখম দুলাল রায়ের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় মোংলা হাসপাতালের কর্তব্য চিকিৎসক ডাঃ ভুলেট সেন।

এ ব্যাপারে সন্ধ্যায় ৮জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত নামাকে অভিযুক্ত করে মোংলা থানায় এজাহার দাখিল করেছে ভুক্তভোগীরা, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় অভিযোগকারী দুলাল রায়।

 

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, দামেরখন্ড এলাকায় জমি দখলের ব্যাপারে একটি অভিযোগ হাতে পেয়েছি। দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং আহতদের চিকিৎসার ব্যাপারে হাসপাতালে খোজঁ খবর নেয়া হচ্ছে। মামলা হচ্ছে, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026