বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে সফল ব্লাড টেষ্ট ও ডোনার আলোচনা সভা অনুষ্ঠিত
আটপাড়া প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
230 Time View
বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে সফল ব্লাড টেষ্ট ও ডোনার আলোচনা সভা অনুষ্ঠিত
আটপাড়া প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫, বাউসা:মানবিক অঙ্গীকারে দীপ্ত, সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ, ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচীর প্রধান লক্ষ্য ছিল একটি ব্লাড টেষ্ট ক্যাম্পেইন পরিচালনা করা এবং রক্তদানে আগ্রহী নতুন ডোনার সংগ্রহ নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা।সংগঠনটির সকল ভলান্টিয়ার অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সাথে ক্যাম্পেইন এবং আলোচনা সভাটিকে সফল করে তোলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।এই মহৎ কাজটি সুচারুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের সদস্য মোঃ শফিকুল ইসলাম সুফল।দক্ষতার সাথে সকলের রক্ত পরীক্ষা (ব্লাড টেষ্ট) করেন আনোয়ার হোসেন।আলোচনা...
515
আটপাড়া প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
৫ ডিসেম্বর ২০২৫, বাউসা:মানবিক অঙ্গীকারে দীপ্ত, সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ, ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচীর প্রধান লক্ষ্য ছিল একটি ব্লাড টেষ্ট ক্যাম্পেইন পরিচালনা করা এবং রক্তদানে আগ্রহী নতুন ডোনার সংগ্রহ নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা।সংগঠনটির সকল ভলান্টিয়ার অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সাথে ক্যাম্পেইন এবং আলোচনা সভাটিকে সফল করে তোলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।এই মহৎ কাজটি সুচারুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের সদস্য মোঃ শফিকুল ইসলাম সুফল।দক্ষতার সাথে সকলের রক্ত পরীক্ষা (ব্লাড টেষ্ট) করেন আনোয়ার হোসেন।আলোচনা সভার শেষে, সংগঠনের সকলে সম্মিলিতভাবে একটি মহৎ অঙ্গীকার করেন। তাঁদের প্রত্যয় ছিল— কেবল রক্তদান নয়, “মানবিক কাজ রক্ত দানের পাশাপাশি মানব কল্যানে নিজেদের বিলিয়ে দিব।”