1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাউফলে সাবেক এমপি সহিদুল আলমকে বিএনপির মনোনয়ন, একই আসনের জামায়াতের দাড়িপাল্লার প্রার্থী ড. মাসুদের অভিনন্দন!

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫,
  • 189 Time View
413

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

:

বাউফল, পটুয়াখালী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে সহিদুল আলম তালুকদারকে বিএনপির মনোনয়ন দেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি এ অভিনন্দন জানান।বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপি থেকে মোঃ শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

আশা করছি পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের বাউফলের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পারব। রাজনৈতিক মতভিন্নতা থাকা সত্ত্বেও সৌহার্দ্য, শিষ্টাচার ও গঠনমূলক রাজনৈতিক চর্চার মাধ্যমে বাউফলকে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটি মডেল হিসেবে উপস্থাপন করব।”তিনি আরও বলেন, “ব্যক্তিগত জয়-পরাজয় নয়, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বাউফলের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সাধারণ মানুষের সমৃদ্ধি। সম্মান, সংলাপ, সৌজন্যতা ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে বাউফলের সম্মানিত নাগরিকদের মতামতের আলোকে সম্মিলিতভাবে বাউফলকে এগিয়ে নিয়ে যাব—ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026