1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাউফলের ধুলিয়ায় দিনভর ড. মাসুদের গণসংযোগ

রুবেল হোসাইন পটুয়াখালী
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 133 Time View
197

রুবেল হোসাইন পটুয়াখালী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে দিনভর গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় বড় ডালিমা এলাকা থেকে তাঁর গণসংযোগের সূচনা হয়। দিনব্যাপী তিনি ধুলিয়া নতুন ব্রিজ বাজার, চাদকাঠি গ্রাম, ফুলতলা খেয়াঘাট, নতুন ব্রিজ তলা স্ট্যান্ড, জামালকাঠি জামে মসজিদ মাঠ, ধুলিয়া কলেজ, ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুলিয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
দুপুরে ধুলিয়া বায়তুল গামওয়া মসজিদে জোহরের নামাজ আদায় করে প্রথম পর্বের গণসংযোগ শেষ করেন তিনি।

দ্বিতীয় পর্বের গণসংযোগ শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৮টা পর্যন্ত। এ সময়ে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদওয়ান উল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসাইন, জেলা ছাত্রশিবির অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া ধুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুল হক, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি হাফেজ মাহাবুব, সাংবাদিক মশিউর রহমান, আবু সুফিয়ান, জসিম উদ্দিন অন্তু,আল রাফি, রুবেল হোসাইন সহ অনেকে গণসংযোগে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026