1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাংলাদেশ সারাদেশ কুলাউড়ায় টিলাগাঁও রেলস্টেশন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

 আলী (রিপন)মৌলভীবাজার
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 146 Time View
143

 আলী (রিপন)মৌলভীবাজার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুলাউড়ায় বৃটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ টিলাগাঁও রেলস্টেশন চালুসহ সিলেটবাসীর ৮ দফা বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
কুলাউড়ায় টিলাগাঁও রেলস্টেশন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় বৃটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ টিলাগাঁও রেলস্টেশন চালুসহ সিলেটবাসীর ৮ দফা বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টিলাগাঁও রেলস্টেশন প্রাঙ্গণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাঁও ও ৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদ কুলাউড়ার যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারী দিয়ে নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন থেকে কুলাউড়ায় বেশ কয়েকটি রেলস্টেশন বন্ধ রয়েছে। তন্মধ্যে প্রাচীনতম টিলাগাঁও রেলস্টেশন অন্যতম। এলাকার জনদূর্ভোগ লাগবে টিলাগাঁও স্টেশন অচিরেই চালু করতে হবে। আমাদের এলাকার সর্বস্তরের মানুষের দাবি মানতে হবে-স্টেশন চালু করতে হবে।
টিলাগাঁও সিরাজাম মুনিরা মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আল আমিনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলী, সহ-সভাপতি গোলাম শাহ এমরান চিশতি, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, টিলাগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আজিজ বেগ, সাবেক ইউপি সদস্য দেওয়ান মো: চান্দ আলী, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আব্দুল ওদুদ চৌধুরী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জাহাঙ্গীর, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি সৈয়দ এমরান আলী, ইউনিয়ন বিএনপির সদস্য আতিকুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনিছুর রহমান লকুছ, উপজেলা আল ইসলাহ’র যুগ্ম-সম্পাদক মাওলানা এম এ শহীদ, ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন, টিলাগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, সমাজসেবক মাওলানা হারুন অর রশীদ, আতাউর রহমান মনাফ, পুর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক মো: আলমগীর হোসেন।
বক্তারা বলেন, সিলেট বিভাগে দীর্ঘদিন ধরে রেল যোগাযোগে বৈষম্যের শিকার। ব্রিটিশ আমলে রেল যোগাযোগ গড়ে উঠলেও বর্তমানে এ অঞ্চলের ট্রেনগুলোর ইঞ্জিন ও বগির অবস্থা খুবই নাজুক। পথে পথে প্রায়ই ইঞ্জিন নষ্ট হয়, বেশ কিছু স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। দুই জোড়া স্পেশাল ট্রেন চালুসহ সিলেটবাসীর ৮দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। সিলেটবাসীর এই গণদাবি না মানলে ২৫ অক্টোবর থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সড়ক পথ উন্নয়নের নামে রেলপথ অচল করে রাখা হয়েছে। রেলপথ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুণ নয়তো কড়া মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026