1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশাল শের-ই বাংলা মেডিকেল সংস্কার দাবীতে ঢাকা- বরিশাল মহাসড়ক ব্লকেড

মোঃ নুরে আলম,বরিশাল
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 173 Time View
161

মোঃ নুরে আলম,বরিশাল 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার দাবীতে বরিশাল নুথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে রাখেন স্থানীয় ছাত্র-জনতা।

বরিশাল মেডিকেলের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি,দালাল মুক্তকরণ সহ সংস্কারের দাবীতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে বরিশালের স্থানীয় ছাত্র-জনতা ।

মেডিকেলের সংস্কারের দাবীতে গত ২৮ জুলাই ঢাবির শিক্ষার্থী মহিউদ্দিন রনির নেতৃত্ত্বে মেডিকেলের সামনের সড়কে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। সংস্কার এবং দালালমুক্ত করণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না দেওয়ায় ৮ আগস্ট আন্দোলনের ১২ তম দিনে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বরিশালের নুথুল্লাবাদ এলাকা ব্লকেড করে রাখে আন্দোলন কারীরা।

এদিকে নুথুল্লাবাদ ব্লকেড করায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসের শতশত যাত্রীর চরম দূর্ভোগ সৃষ্টি হয়। সন্ধ্যা ৬ টাই ব্লকেড খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্লকেড আন্দোলনে উপস্থিত থেকে নেতৃত্ত্ব দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি, ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি সহ বরিশালের ছাত্র-জনতা।

এ ব্যাপারে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আন্দোলনকারীদের দাবীগুলো যৌক্তিক এবং তিনি দাবীর সাথে একাত্মতা প্রকাশ করছেন। পাশাপাশি এ বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এ ব্যাপারে অবহিত করেছেন। হাসপাতালের কাঠামোগত সংস্কারের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন।

উল্লেখ্য বরিশাল মেডিকেলে দালালের দৌরাত্ম, ডাক্তার-নার্সদের অবহেলায় রুগির মৃত্যু, ডাক্তার-নার্স সংকট এবং নার্স ও আয়াদের ব্যবহার খারাপ বলে দাবী করে রোগীর স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026