1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৩:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালে বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নিলাম নিয়ে সাংবাদিকের ওপর হামলা

মেহেদী হাসান খোকা,বরিশাল ব্যুরো প্রধান ।
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫,
  • 223 Time View
155

মেহেদী হাসান খোকা,বরিশাল ব্যুরো প্রধান ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উন্মুক্ত নিলামে শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।জানা গেছে, জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের উন্মুক্ত নিলামে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা শিডিউল কিনে জমা দিতে আসেন। তবে স্থানীয় বিএনপি সমর্থিত কিছু ব্যবসায়ীর বাধার কারণে বেশ কয়েকজন ব্যবসায়ী শিডিউল জমা দিতে ব্যর্থ হয়ে তারা পরিবেশ অধিদপ্তরের মুল ফুটকে অবস্থান করেন। তবে তাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য অকথ্য ভাষায় গালাগালি ও নানারকম হুমকি দিতে থাকে সেখানকার স্থানীয় বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা। এরপরও তারা সেখান থেকে না গেলে এক পর্যায়ে তাদের মারধর শুরু করে তারা।

ঘটনার সময় সেখানে উপস্থিত বাংলাদেশ বুলেটিনের ব্যুরো প্রধান খান মাইনউদ্দিন এবং নয়া দিগন্ত’র ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টার ও দৈনিক সংবাদ সারাবেলার বরিশাল ব্যুরো প্রধান শাকিল খান ব্যবসায়ীদের উপর স্থানীয় বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের হামলার ছবি ও ভিডিও তোলার চেষ্টা করলে স্থানীয় বিএনপি সমর্থিত ব্যবসায়ীররা তাদের দিকে তেড়ে আসেন এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় অন্যন্যা সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে তাদের উদ্ধার করেন।

তবে অধিদপ্তরের মূল ফটকে শিডিউল জমা দেওয়ার চেষ্টায় ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি ও সাংবাদিকের ওপর হামলার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান ও অন্যন্যা পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ জানিয়েছেন, ৩১টি শিডিউল বিক্রি হলেও মাত্র ৭টি শিডিউল জমা পড়েছে। কেন বাকিগুলো জমা পড়েনি তা তিনি জানেন না।

নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ দরদাতার কাছে আগামী এক মাসের মধ্যে মালামাল হস্তান্তর করা হবে। তবে এ বিষয়ে বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুঝাহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, স্থানীয় ব্যবসায়ীদের বাধা উত্তেজনা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026