1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালে নিষিদ্ধ পলিথিন নিলামে অনিয়ম, সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা

বরিশাল ব্যুরো প্রধান
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫,
  • 157 Time View
100

বরিশাল ব্যুরো প্রধান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশাল পরিবেশ অধিদপ্তর কতৃক জব্দকৃত নিষিদ্ধ পলিথিন নিলামের পর নিয়মনীতি না মেনেই মালিকের নিকট হস্তান্তরের অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।

বিভিন্ন সময়ে জব্দকৃত নিষিদ্ধ পলিথিনগুলো কেটে ব্যবহারের অনুপযোগী করে টেন্ডার প্রাপ্ত ব্যক্তির নিকট হস্তান্তর করার কথা থাকলেও সেই নিয়মের তোয়াক্কা না করেই কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায় নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হওয়া প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল প্যাকেজিং এন্ড প্রিন্টিং স্বত্বাধিকারী মো. বসির উল্লাহ ফরাজি ও পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তার উপস্থিততে পলিথিন কাটার নামে আস্ত পলিথিনগুলো নতুন করে বস্তায় ভরে সেগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

এমন ঘটনার খবরে সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকরা ভিডিও ধারনের চেষ্টা করলে ক্যামেরা দেখে তাদের উপর ক্ষিপ্ত হন ঠিকাদার মো.বসির উল্লাহ। এরপর পরিস্থিতি অনূকূলে না থাকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন তিনি।

জানা গেছে, ঠিকাদার বসির উল্লাহ দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে আসছেন।

নিলামে পাওয়া নিষিদ্ধ পলিথিনগুলো পূনরায় তিনি সেগুলো বাজারে বিক্রি করবেন।

এ বিষয়ে জানতে চাইলে নিলামের জন্য গঠিত কমিটির দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, মাল বাহিরে বের না হওয়া পর্যন্ত এ বিষয়ে আমি কোন প্রশ্নের জবাব দিতে পারবোনা। গেটের বাহিরে যাওয়ার পর যদি কাটা ছাড়া পলিথিন পাওয়া যায় সেটার দ্বায়ভার আমাদের।

এ বিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম (চলতি দায়িত্ব) কাছে জানতে চাইলে ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, পলিথিন কাটার সময় দুই একটা বান্ডেল ভেতরে আস্ত থাকতে পারে, তবে ঘটনাটি শোনার পর সবগুলো বস্তা পূনরায় খুলে কাটার জন্য নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026