1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালে গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে মানববন্ধন

নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 69 Time View
91

নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশালের সর্বস্তরের নাগরিকদের ব্যানারে (গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে) নগরীর বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকের পাশে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে ডিসি বাংলোর বিপরীতে বিকাল ৫ ঘটিকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। এছাড়াও বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বাম রাজনৈতিক মতাদর্শী সরকারি বিএম কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার, শহিদ আবদুর বর সেরনিয়াবাত কলেজের শিক্ষার্থী রেজওয়ান হোসেন সিয়াম, বরিশাল হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থী উম্মে হালিমা লাবনী, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী সনজিত আলম সিফাত সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেলস পার্কের পাশের ডিসি লেক বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উন্মুক্ত জলাশয়। সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা ও অসামাজিক কাজের অজুহাতে ইটের দেয়াল তোলা হচ্ছে যা কোন ভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে এই প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করার দাবি জানান”।

বক্তারা আরও বলেন, “এখানে মাদক সেবন ও অসামাজিক কাজের কথা বলে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে। অথচ মাদক সেবন বন্ধ করতে নিরাপত্তা বাড়ানো যায়, পুকুরের পাশে আরো লাইট পোস্ট দিয়ে আলো বাড়ানো যায়, কিন্তু দেয়াল দিয়ে ডিসি লেক ঘিরে ফেলা কিভাবে মাদক সমস্যার সমাধান হবে? এছাড়াও পুলিশী টহল দেয়া যায়, কিন্তু দেয়াল কিভাবে সমাধান? বরিশালের প্রকৃতিপ্রেমী মানুষ শহরের মধ্যে বিকেলবেলা বেলস পার্কে বেড়াতে আসে, খোলা মাঠে হেঁটে বেড়ায়। বরিশালের মানুষকে এই একমাত্র প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করার জন্য কোন যুক্তিই যথেষ্ট নয়”। বক্তারা অবিলম্বে এই প্রাচীর নির্মাণ বন্ধ করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026