1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিতরণ করা টিসিবির ৫৮ হাজার ফ্যামিলি কার্ড বাতিল

মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো প্রধান
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫,
  • 186 Time View
108

মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো প্রধান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির ফ্যামিলি বা পরিবার কার্ডের ৫৮ হাজার ৪২৬টি বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে থেকে এসব কার্ড সম্প্রতি বাতিল করা হয়।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে তিনটি পণ্য বিতরণ করা হয়- দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। টিসিবির মাধ্যমে ভোক্তারা তা পাচ্ছেন ৪৭০ টাকায়।

এ ব্যাপারে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৫৮ হাজার ৪২৬ কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি।’

তিনি আরও বলেন, ‘টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন কারণে এসব কার্ড বাতিল করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026